মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল যোগানের বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্ব, সমষ্টিগত পদক্ষেপ ও উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক পর্যাপ্ত তহবিল যোগানের বিকল্প নেই।

তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিলের যোগান ক্রমেই কমে আসছে। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন ও সহনশীলতা অর্জনে এ দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা এখন সময়ের দাবি।

জার্মানির মিউনিখে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বার্ষিক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের পার্শ্ব বৈঠক হিসেবে আয়োজিত ‘কারণ ও প্রভাব: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিমুখী লড়াই’ শীর্ষক ফোরামে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কার্বন নিঃসরণে নগণ্যতম (বৈশ্বিক নিঃসরণের শূন্য দশমিক ৪৮ শতাংশ) দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ হুমকির মুখে থাকা দেশগুলোর অন্যতম । একইসঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ হিসেবেও চিহ্নিত। ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’ এ ক্ষেত্রে একটি শীর্ষ পরিকল্পনা।

ড. হাছান মাহমুদ ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ ক্ষেত্রে বহুমাত্রিক উদ্যোগের কথা জানান এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি, দেশের উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, উত্তরাঞ্চলে খরা, দক্ষিণাঞ্চলে ঝড়, জলোচ্ছ্বাস, সারাদেশে বন্যার প্রকোপ মোকাবিলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এবং জাতীয় অভিযোজন পরিকল্পনাসহ বাংলাদেশের নীতি এবং কর্মসূচি তুলে ধরেন।

ফোরামে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যান বিথ টিভিনেরিম, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি, সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মরিয়ম বিনতে মোহাম্মদ সাইদ আলমেইরি প্রমুখ আলোচকরা বিশ্বব্যাপী সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ...

সর্বশেষ

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও...

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...