সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পটিয়ায় স্বাস্থ্য কর্মকর্তাসহ ৩জনের বিরুদ্ধে পৌর মেয়রের মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথসহ ৩ চিকিৎসকের বিরুদ্ধে তিনি এ মামলা দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালতের বিচারক তাররাহুম আহমেদ মামলাটি গ্রহণ করে এফআইআর নেয়ার জন্য পটিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় সব্যসাচী নাথ ছাড়াও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয় দত্ত বড়ুয়া, হেলথ ইনচার্জ আলী আকবরকে আসামি করা হয়।

মামলার এজাহারে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, করোনা টিকা প্রদানে টাকা আদায় ও গ্রাম্য পুলিশের ভাতার টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনা হয়।

মেয়র অভিযোগে উল্লেখ করেন, বৈশ্বিক করোনাকালীন কোভিড-১৯ টিকা প্রদানকে কেন্দ্র করে অনিয়মের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক টিকা কার্যক্রম উদ্বোধনের আগেই শোভনদন্ডী ইউনিয়নে গনটিকা প্রদান করেন স্বাস্থ্য কর্মকর্তা। গত ২০২২ সালে ১০ জানুয়ারি মেয়রের একমাত্র পুত্র আতিক শাহরিয়ার মাহি (১৯) পটিয়া সরকারী কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন থাকায় কোভিডের টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশনের প্রস্তুতি নিলে তাকে রেজিষ্ট্রেশন থেকে পিছিয়ে রাখা হয়।

এমনকি তাকে টিকাও দেয়া হয়নি। এদিকে, কোভিডের টিকা না দেয়ায় ওই বছরের ১৮ জানুয়ারি হঠাৎ মেয়র পুত্র মাহির জ্বর ও কাশিতে আক্রান্ত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকা ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তার ব্যাপারে স্বাস্থ্য মহাপরিচালকসহ বিভিন্ন দফতরে অভিযোগ করা হয়। অবশেষে তিনি আদালতে মামলাটি দায়ের করেন।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট নুর মিয়া বলেন, পৌর মেয়রের দায়ের করা মামলাটি আদালত গ্রহন করে পটিয়া থানার ওসিকে এফআইআর হিসেবে অর্ন্তভূক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের সব খবর

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আজ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধান করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশের একার পক্ষে এই সংকটের বোঝা...

সর্বশেষ

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট...

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী...

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায়...