রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে দুই ইউপি নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিলেন ৮৪ প্রার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত পদে ৮ জন এবং খিরাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত পদে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

১৩ ফেব্রুয়ারি মনোনয়ন জমাদানের শেষদিন পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যলয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরার কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। নানুপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিউল আজম, আওয়ামীলীগ নেতা নুরুন্নবী রৌশন, রেজাউল করিম রুবেল ও সৈয়দ বদরুল হোসেন এবং খিরাম ইউনিয়নে চেয়ারম্যান সৌহরাব হোসাইন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহিদুল আলম, ফটিকছড়ি প্রবাসী ভিশনের চেয়ারম্যান মোঃ হাসান ও মাইমন আহমদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এদিকে মনোনয়পত্র জমাদান কালীন উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রার্থী ও নেতাকর্মী সমর্থকদের পদাচরনায় মুখরিত হয়ে উঠে। উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ঘোষিত তফশীল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার), মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার),প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার),ভোট গ্রহণের তারিখ ৯ মার্চ (শনিবার) উল্লেখিত ইউনিয়নের সবকটি ভোটকেন্দ্রে ব্যালট এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটগ্রহণের সময়সীমা সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, খিরাম ইউনিয়নে ৮,৯৫৬জন ভোটার এবং নানুপুর ইউনিয়নে ২২.৫১৪ জন। ভোটার রয়েছে। উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন,দুই ইউনিয়নে চেয়ারম্যান,সাধারন সদস্যপদ ও সংরক্ষিত মহিলা সদস্য পতে ৮৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...