সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে হকার-পুলিশ সংঘর্ষ, নিউমার্কেট রণক্ষেত্র

- Advertisement -
Single page 1st Paragraph

উচ্ছেদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় হকার ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আধাঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউমার্কেট থেকে স্টেশন রোড এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছিল ৮ ফেব্রুয়ারি। সেখানে যেন পুনরায় হকার বসতে না পারে সেজন্য সিটি করপোরেশনের (চসিক) পক্ষে প্রতিদিনই তদারকি করা হচ্ছিল। সোমবার বিকেলে ঐ এলাকায় গিয়ে বেশ কিছু ফুটপাত ও সড়ক দখল হয়ে যাওয়ায় সেগুলো উচ্ছেদ করে চসিকের গাড়িতে তোলা হচ্ছিল। এ সময় নিউমার্কেট এলাকায় জড়ো হন হকাররা। পরে মিছিল নিয়ে এসে তারা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের উচ্ছেদ অভিযানে বাঁধা দেন। তর্কাতর্কির এক পর্যায়ে হকাররা মারমুখী হয়ে চসিকের তিনটি গাড়িতে ভাঙচুর চালান।

এ সময় আত্মরক্ষায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা সেখানকার গণশৌচাগারে অবস্থান নেন। পরে খবর পেয়ে পুলিশ এসে হকারদের ধাওয়া দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এরপর পুলিশ ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে হকাররা রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন অলি-গলিতে ঢুকে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।

বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে আছে ইট-পাটকেল। উচ্ছেদ অভিযানে আসা চসিকের তিনটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছ। পরিস্থিতি শান্ত হলেও পুরো এলাকা থমথমে ছিল। তবে এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের বিপুল পরিমাণ সদস্য ঘটনাস্থলে আছেন।’

এই বিভাগের সব খবর

চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা...

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

রাঙ্গামাটি জেলায় আজ মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত...

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে...

সর্বশেষ

চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত...

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

রাঙ্গামাটি জেলায় আজ মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ করেছে...

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায়...

আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

পাঁচ বছর ধরে ক্যানসারের সাথে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী...