শুক্রবার, ১৯ জুন ২০২৬

যোগ্যতর দল হিসেবেই নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় শিরোপা জিতলো আইভরিকোষ্ট

- Advertisement -
Single page 1st Paragraph

স্বাগতিক আইভরিকোষ্ট দলের আফ্রিকান কাপ অব নেশন্সের সবশেষ সাফল্যে পড়েছিল সময়ের ধুলো।২০১৩ সালের শিরোপা জয়ী নাইজেরিয়া শুরুতে এগিয়ে গিয়ে আশা জাগাল।পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ২০১৫ সালের চ্যাম্পিয়ন আইভরিকোষ্ট। শেষ পর্যন্ত ‘দ্য এলিফ্যান্ট’রাই পেলো আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট।নির্ধারিত সময়েই ২-১ গোলে হারিয়ে দিলো সুপার ঈগলদের।৷

আইভরিকোষ্টের অলিম্পিক স্টেডিয়ামে রোববার দিবাগত রাতের ফাইনালে যোগ্যতর দল হিসেবেই ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। ১৯৯২ সালে ঘানাকে হারিয়ে প্রথম এই শিরোপা জয়ের পর ২০১৫ সালে ঐ ঘানাকে হারিয়েই দ্বিতীয়টির স্বাদ পেয়েছিল আইভরিকোষ্ট। ৯ বছর পর মুকুট ফিরে পেল তারা।অপরদিকে তিনবারের বিজয়ী নাইজেরিয়ার অপেক্ষা বাড়ল আরও। পুরো খেলার পরিসংখ্যান বলছে,প্রথমার্ধে ৯ শটের তিনটি লক্ষ্যে রেখে গোলের দেখা পায়নি আইভরিকোষ্ট।পূরো ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল রেখে ১৮টি শট নেয় তাঁরা।পক্ষান্তরে ৩৭ শতাংশ বলের দখল রেখে মোটে পাঁচটি শট নিতে পারে নাইজেরিয়া। প্রথমার্ধে দুই আক্রমণের একটি পোস্টে রেখেই কাঙ্খিত গোল তুলে নেয় নাইজেরিয়া।সেটিও প্রথমার্ধের শেষ দিকে।৩৮তম মিনিটে কর্নার থেকে অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন ট্রোস্ট-ইকং।

গোলরক্ষক লাফিয়ে উঠলেও বলের নাগাল পাননি। ক্যামেরায় ভেসে ওঠে আইভরিকোষ্টের সাবেক তারকা দিদিয়ের দ্রগবার মুখ। ২০০৬ ও ২০১২ সালের ফাইনালে যিনি দলকে পথ দেখাতে পারেননি। ৬২তম মিনিটে ফের ক্যামেরায় ভেসে ওঠে দ্রগবার মুখ। এবার অবশ্য উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গিতে।কর্নারে ফক কেসিয়ের হেড ড্রপ খেয়ে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে বোকা বানিয়ে খুঁজে নেয় জাল।সমতার স্বস্তি ফেরে আইভরিকোষ্ট শিবিরে। ৭৫তম মিনিটে সতীর্থের হেড পাসে হলারের ওভারহেড কিক যায় পোস্টের বাইরে।ছয় মিনিট পর এই ফরোয়ার্ডই গোলমুখে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রস থেকে এগিয়ে নেন আইভরিকোষ্টকে।

শেষ দিকে নাইজেরিয়ার কেলেচি ইহেনাচোর শট রক্ষণে আটকে যায়।আট মিনিটের যোগ করা সময়েও ‘সুপার ইগলস’ খ্যাত দলটি পায়নি সমতায় ফেরা গোলের দেখা। শেষের বাঁশি বাজতেই শুরু হয় গ্যালারী ভরা স্বাগতিক সমর্থকদের বাঁধনহারা উৎসব।তাঁরা এতোটাই আত্মবিশ্বাসী ছিলো যে,চ্যাম্পিয়ন লেখা বিশাল ব্যানার নিয়ে স্টেডিয়ামে এসেছিলো।শেষ বাঁশি বাজার সাথে সাথে সেই ব্যানার উঁচিয়ে ধরে দর্শকেরা। ইকুয়াটোরিয়াল গিনির ফরোয়ার্ড এমিলিও এনসোয়ে টূর্নামেন্টে সর্বাধিক পাঁচ গোল করে জিতেন গোল্ডেন বুট।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...