বুধবার, ২৪ জুন ২০২৬

পাহাড়তলী খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে পাহাড়তলী খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসা ব্যবস্থাপনায় পবিত্র মিরাজুন্নবী (দ.), খাজা গরীবে নেওয়াজ (রহ.)’র ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ-মাহফিল এবং মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নে শেখপাড়া গ্রামের মাদ্রাসার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ শফি উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী।

সভায় সংবর্ধিত অতিথি ছিলেন শ্রেষ্ঠ তরুণ করদাতা সিআইপি শেখ নবী। মাহফিলের উদ্বোধন ছিলেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা হাজী মোহররম আলী। বিশেষ অতিথি ছিলেন আব্বাস আলী চৌধুরী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুল করিম চৌধুরী বাবু, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া হযরত ইমাম হোসেন সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন নূরী।

বিশেষ বক্তা ছিলেন মাদ্রাসার সুপার ও সচিব আলহাজ্ব মাওলানা বশির উদ্দীন আহমদী, মাদরাসার মুদাররিস আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম। মিলাদ-কেয়াম পরিচালনা করেন মুন্সি কাবিতাং চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দীন বদরী। মাহফিল শেষে একাডেমিক পুরস্কার ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত সকলের তবররক বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...