বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নারীদের বিজ্ঞানে ক্যারিয়ার গড়তে হবে: প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

নারীদের একটি ন্যায়পরায়ণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ক্ষেত্রে আরো বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের অবশ্যই তরুণ নারীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার বেছে নেয়ার জন্য সঠিক নীতি ও প্রতিষ্ঠান থাকতে হবে।

শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত বিজ্ঞান সমাবেশে নবম আন্তর্জাতিক নারী ও বালিকা দিবসে সম্প্রচারিত এক ভিডিও বিবৃতিতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে নারীদের নেতৃত্বের পদে উন্নীত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে আমাদের নারী বিজ্ঞানীদের কাজকে স্বীকৃতি ও প্রণোদনার মাধ্যমে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমাবেশে অংশ নেয়া সবাইকে তার শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের বিশ্ব যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি তার সমাধান খোঁজায় গবেষণা ও উদ্ভাবনে নিয়োজিত সব নারীকে আমি অভিনন্দন জানাই। বিজ্ঞানে আমাদের আরো বেশি নারী ও মেয়েদের প্রয়োজন।

তিনি আরো বলেন, তার সরকার সারাদেশে হাজার হাজার নারী ও মেয়েকে ডিজিটালভাবে ক্ষমতায়ন করছে। ডিজিটাল মার্কেটপ্লেসে তাদের প্রাণবন্ত উপস্থিতি দেখে আমি আনন্দিত বোধ করি। আমরা তরুণ নারীদের আইটি ফ্রিল্যান্সার হিসেবে বেড়ে উঠতে সাহায্য করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

প্রধানমন্ত্রী ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে তার দেশের প্রতিবন্ধী তরুণীদের জীবনে পরিবর্তন সাধন করতে চান। তিনি বলেন, আমাদের সরকার নারীদের কাজের ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাচ্ছে। আমরা সব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও আইসিটি বিষয়ে শিক্ষা নেয়া বাধ্যতামূলক করেছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, অতীতে উচ্চ শিক্ষায় বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা সন্তোষজনক ছিল না। তবে বর্তমানে আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে সাম্প্রতিক বছরগুলিতে বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ৪০ শতাংশ নারী, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের শতকরা হার ৩০ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার গবেষণা এবং উদ্ভাবনী খাতে যে অনুদান প্রদান করে, তাতে নারীরা যেন অগ্রাধিকার পায়; তা নিশ্চিত করেছে।

তিনি বলেন, তরুণ মেয়েদের ‘স্মার্ট বাংলাদেশ’এর রূপকল্প বাস্তবায়নের জন্য প্রস্তুত হতে হবে। আমি সব সময় বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী ও মেয়েদের শিক্ষার প্রতি নিবেদিত থাকবো।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...