সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীর বিএনপি নেতা লেয়াকতের বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলার গ-ামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান লেয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গ্রেফতারের পর লেয়াকত আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ এবং বাঁশখালী থানার ওসি শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাঁশখালী থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় গন্ডামারা ইউনিয়নের খাসপাড়ার ওই বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযানে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি দেশে তৈরি এলজি, দুটি একনলা কাটা বন্দুক, একটি দেশে তৈরি একনলা বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ রাউন্ড গুলি, ২৬টি কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, ছয়টি রামদা এবং ৪০টি লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিএনপি নেতা লেয়াকতের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি প্রদর্শন, রাষ্ট্রবিরোধী কর্মকা-সহ নানা অপরাধে ২১টির বেশি মামলা তদন্তাধীন আছে। এর আগে, বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘লেয়াকত আলীকে বুধবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে চট্টগ্রামে আনার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে জিজ্ঞেসাবাদের জন্য আদালতে সাত দিনের আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে অনেক মামলা আছে।’
পরবর্তী সময়ে এসব মামলায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...