বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

আসরের সবচেয়ে সেরা ম্যাচে শেষ পর্যন্ত ইরানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে স্বাগতিক কাতার

- Advertisement -
Single page 1st Paragraph

এশিয়ান কাপ ফুটবলের এবারের আসরের সবগুলো খেলাই কমবেশি দর্শকদের মোহিত করেছে।বিশেষ করে অপেক্ষাকৃত ছোট দলগুলোর চমকে দেওয়া খেলা ও ফলাফল ধারাবাহিক ভাবে চলেছে।বুঝিবা সেই ধারাবাহিকতা বজায় রাখতেই নিয়তি আজকের দ্বিতীয় সেমিফাইনালে শেষ পর্যন্ত পরাজিত দলটির নাম ইরান! এই কথার মানে কাতারের জয়কে ছোট করে দেখা নয়। বরং খেলার নৈপুণ্যের বিচারে ইরান এগিয়ে ছিলো সেটি অনস্বীকার্য।শুধু ভাগ্যটাই সাথে ছিলোনা তাঁদের।অপর দিকে কাতারের ফুটবলাররা শেষ বিন্দু দিয়ে খেলেছে শেষ মিনিট পর্যন্ত।ইরানের নূন্যতম গা ছাড়া পরিস্থিতির সুযোগ নিয়েছে মুঠোভরে।আর স্বাগতিক হওয়ায় গ্যালারি ভর্তি দর্শকদের গগনবিদারী সমর্থন তো ছিলোই।

সবকিছুর যোগফলই ইরানকে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান কাপের ফাইনালে উঠলো স্বাগতিকেরা। আল থুমামা স্টেডিয়ামে খেলার চতুর্থ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে ওঠে ইরান।তাদের তারকা স্ট্রাইকার মাহেদী তারেমি ডানদিক থেকে ক্রস বাড়ালে বল শুন্যে থাকা অবস্থায় ওভারহেড কিক নেন আজমাইন।কাতারের ডিফেন্ডার ও গোলরক্ষক কেবল দর্শক হয়ে গোল হওয়া দেখেছে।এর বেশি কিছু করার ছিলোনা তাদের।পুরো আসরের সেরা গোলের শক্ত দাবীদার এই গোলের মাধ্যমে ইরান ১-০ তে এগিয়ে যায়। সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় কাতার।তাদের জন্য উৎসাহের কমতি ছিলোনা।১৮ মিনিটে সমতায় ফিরেও আসে তারা।গাবের আব্দুস সালেমের বুদ্ধিদীপ্ত শট ইরানের গোলরক্ষকের মাথার উপর দিয়ে দ্বিতীয় পোস্ট দিয়ে গোলে ঢুকলে ১-১ গোলে সমতায় ফিরে আসে কাতার। এরপর দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণের প্রদর্শনীতে আসর সেরা ম্যাচের দিকে এগুতে থাকে।কিন্তু গোল পাচ্ছিলোনা কোন দলই।খেলার ৪৩ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য হয়তো তাল কেটে গিয়েছিল ইরানের ডিফেন্ডারদের।নইলে ম্যাচে কাতারের হয়ে সেরা পারফর্ম করা আফিফ যখন বলটি পেয়ে জায়গা বানিয়ে মোক্ষম শট নিচ্ছিলো,ইরানের চারজন ডিফেন্ডার খুব কাছাকাছি থেকেও একজনও কোন চেষ্টা কেনো করলেন না ট্যাকলের?সময় আর সুযোগের দারুণ সমন্বয় আফিফের গোলে কাতার ২-১ গোলে এগিয়ে যায়। বিরতির পর ফিরে ইরান রীতিমতো ঝাঁপিয়ে পড়ে কাতারের সীমানায়।একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলে কাতারের ডিফেন্সকে।৫০ মিনিটে তারেমির পোস্ট লক্ষ্য করে নেওয়া শট বক্সের ভেতরে থাকা ফাখির হাতে লাগলে পেনাল্টি পায় ইরান।সেটি থেকে গোল করতে ভুল করেনি খলিলজাদেহ।২-২ সমতায় ম্যাচে আরও উত্তেজনার রং ছড়ায়। দুই দলই অলআউট ফুটবল খেলতে থাকে।

৬৮ মিনিটে ইরানের নিশ্চিত গোল গোললাইন থেকে ফিরিয়ে দেন কাতারের আহমেদ আজিজ ক্লিয়ার করলে গোল বঞ্চিত হয় ইরান।ভিএআর দেখায় ভগ্নাংশের এক টুকরো আগে বল ক্লিয়ার করেন আজিজ।ঠিক বিপরীত ঘটনা ঘটে ৮৩ মিনিটে। আহমেদ আজিজের ইরানের পোস্ট লক্ষ্য করে নেওয়া শট আজমাইন আলীর পায়ে লেগে দিক বদলে ঢুকে যায় গোলপোস্টের ভেতর।উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারী।৩-২ গোলের এই অগ্রগামীতা শেষ পর্যন্ত ধরে রেখে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের ফাইনালে উঠে যায় স্বাগতিক কাতার।যেখানে তাঁদের অপেক্ষায় বসে এবারের আসরের বড় চমক জর্দান।

এই বিভাগের সব খবর

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি দেখে মুগ্ধ হওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার প্রথমবারের...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার পর হালিশহর থানাধীন উত্তর...

সর্বশেষ

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত...

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...