সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে সাংবাদিকের বাড়িসহ তিন বাড়িতে গণডাকাতি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংবাদিক নেতার বাড়িসহ তিন বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। ৭-৮ জনের ডাকাতদল দুই গ্রামের তিনটি বাড়িতে সবাইকে জিম্মি করে অস্ত্রের মুখে সবকিছু লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বড়দারোগাহাট এলাকায় এই ঘটনা ঘটে।

ডাকাতির শিকার হওয়া একটি বাড়ি একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের। উত্তর ফেদাইনগর এলাকার এই বাড়িতে ডাকাতির পর ডাকাতদল পাশের গ্রাম ফুলগাজীতে ঢুকে আমান উল্লাহ মেম্বার ও নাদেরুজ্জামানের বাড়িতে লুটপাট করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মোমিন বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে ৭-৮ জনের সশস্ত্র দল সাংবাদিক হাসান ফেরদৌসের বাড়িতে প্রবেশ করে। সেখান তাদের বাড়ির কেয়ারটেকার মো. রফিক মিয়াকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে ঘরের দরজার তালা ভেঙে আলামারি খুলে তাণ্ডব চালায়। অবশ্য বাড়িতে কেউ থাকেন না। সেখানে ডাকাতি শেষে ফেরার পথে ডাকাত দল পাশের ফুলগাজী গ্রামের দুটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে।

ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক হাসান ফেরদৌসও। তিনি বলেন, ডাকাতদল আমার বাড়িতে ঢুকে সবকিছু লুট করেছে। ডাকাতির বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ভুক্তভোগীরা এই বিষয়ে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...