বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না: ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারে চলমান সংঘাত তাদের অভ্যন্তরীণ। আমাদের সঙ্গে তাদের এ নিয়ে কোন বিরোধ নেই।
তিনি বলেন, ‘মিয়ানমারে ৫৪টা এথনিক কমিউনিটি আছে। বিভিন্ন জায়গা তারা অলরেডি দখল করে নিয়েছে। তাদের সেনাবাহিনীর সঙ্গে অন্য গোষ্ঠীর এটা কনফ্লিক্ট। আমাদের সঙ্গে তাদের (মিয়ানমার) কোনো বিরোধ নেই।’
ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে। শুধু মিয়ানমার নয়, আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। যেকোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আমাদের সিদ্ধান্ত আছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমারের দ্বন্দ্বের কোন বিষয় আসে তাহলে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করব। আন্তর্জাতিক ফোরাম আছে। জাতিসংঘ যেহেতু আছে তাদেরও একটা ভূমিকা থাকবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ কনফ্লিক্ট সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে। তাদেও গোলা, মর্টার সেল ছিটকে পড়ছে আমাদের এখানে। আমাদের দেশের দুজন নাগরিক মারা গেছে।
তিনি বলেন, মিয়ানমারে ৫৪টা নৃতাত্ত্বিকগোষ্ঠী আছে। বিভিন্ন জায়গা তারা এরই মধ্যে দখল করে নিয়েছে। এটা তাদের সেনাবাহিনীর সঙ্গে অন্য গোষ্ঠীর বিরোধের বিষয়। আমাদের সঙ্গে তাদের (মিয়ানমার) কোনো বিরোধ নেই।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ত্যাগী ও পরিক্ষিতদের মনোনয়ন দিবে আওয়ামী লীগ। আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময় মতো সেটা কাজে লাগান।
তিনি বলেন, আমরা আসা করছি নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। তারপর আমরা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করার পর মনোনয়ন বোর্ড বসবে। আমাদের ৪৮টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...