সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে অটোরিকশা-চান্দের গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশা-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে উপজেলার মনিয়া পুকুরপাড় এলাকার উত্তর পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সাইফ সুমন নামের এক পথচারী বার্তা২৪.কমকে বলেন, ‘আমি ফটিকছড়ি থেকে শহরে যাচ্ছিলাম। মনিয়া পুকুর এলায় এসে দেখি অটোরিকশা ও চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ৩-৪ জন আহত হয়েছেন। একজনের অবস্থা খারাপ। অটোরিকশাটি ফটিকছড়িমুখী ছিল। শুনেছি চান্দের গাড়িটি নাকি বেপরোয়া গতিতে এসেছে।’

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত এক নারী চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনায় আহত তিনজনকে মেডিকেল আনা হয়েছে। এদের মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত জানি না।’

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...