শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

একটি ফাইটিং দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ করে আলোচনায় আবার শাকিব খাঁনের “রাজকুমার”

- Advertisement -
Single page 1st Paragraph

শাকিব খাঁন ও হিমেল আশরাফ জুটির বহুক আলোচিত “রাজকুমার”সিনেমার মাত্র তিন মিনিটে এক ফাইটের দৃশ্যে খরচ হয়েছে ৭০ লাখ টাকা!আগামী ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনায় তৈরী হওয়া সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনী কফি।

সম্প্রতি ফাইটের দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে জানিয়ে হিমেল আশরাফ বলেন,এমন বাজেটে বাংলাদেশে অনেক সিনেমা নির্মিত হচ্ছে।কিন্তু আমরা দর্শকদের বিশ্বমানের ছবি উপহার দেয়ার জন্য আমেরিকা এবং রাশিয়ান ফাইটার রেখেছি! তিনি বলেন,শাকিব ভাই তার ২৪ বছরের ক্যারিয়ারে এতো রিস্ক নিয়ে ফাইটের শুটিং করেছেন বলে মনে হয় না।তাকে ডামি ইউজ করার জন্য বললেও তিনি নিজেই ঝুঁকিপূর্ণ সব দৃশ্যের অ্যাকশনগুলো সম্পন্ন করেছেন।

বাংলা ছবির অ্যাকশন দৃশ্যগুলো দর্শকরা ভারতীয় এবং তামিল ছবির মতো দেখতে চান।হিমেলের মতে,হয়তো তার চেয়ে উন্নত কিছু পাবে দর্শক। আমরা কতটা মনোযোগী হয়ে ‘রাজকুমার’ করছি সেটা ছবি দেখে দর্শক বুঝতে পারবেন।সেই বিশ্বাস আমরা ‘প্রিয়তমা’ দিয়ে অর্জন করেছি। বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে ‘রাজকুমার’ ছবির শুটিং। গেল সপ্তাহে দেশ ছাড়ার আগে হিমেল আশরাফ জানিয়েছেন,শাকিব খানকে নিয়ে আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করবেন।যেসব লোকেশন শুটিং হবে,সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।

মূলতঃ প্রেম,পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।ছবিতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। তিনি বলেন,ছবিতে অনেক বেশি এন্টারটেনমেন্ট আছে। শাকিব খানের ভরপুর ক্যারিশমা আছে।আমি তার বাবার চরিত্রে অভিনয় করেছি।বাবা ছেলের ইমোশন এবং সন্তানের অস্তিত্বের খোঁজ আছে।ছবিটি করার পর আমার আশাবাদ বেড়েছে।আমার মনে হচ্ছে,দর্শক ‘রাজকুমার’ দেখে যেমন ইমোশনাল হবে, তেমনিভাবে বিনোদিতও হবে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...