তৃনমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন,অপপ্রচার চলছে,আমি ও তৃনমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী নাকি তৃনমূল বিএনপি ছেড়ে যাচ্ছি।আজ আপনাদের মাধ্যমে সকলের নিকট এই বার্তাটি পৌঁছে দিতে চাই,গুজবে বিভ্রান্ত হবেন না,এই দল ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠেনা।আমরা তৃনমূল বিএনপিকে দেশের সকল মানুষের নিকট পৌঁছে দিতে কাজ করছি।পর্যায়ক্রমে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
২ ফেব্রুয়ারী শহরতলীর মাসদাইরে নারায়ণগঞ্জ মহানগর তৃনমূল বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।বিগত নির্বাচন,দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এডভোকেট তৈমুর। গত নির্বাচন নিয়ে তিনি বলেন,আমরা ভোটে হেরে গেছি, তবে ভুলে যাইনি।আমরা সরল বিশ্বাসের কাছে হেরে গেছি।তিনি আরও বলেন,মেজর ইব্রাহিম সাহেবের মতো বুদ্ধি আমাদের ছিলোনা।তবে আমরা শিখেছি।যা আগামীতে আমাদের কাজে আসবে। দেশের রাজনৈতিক সংকট নিয়ে তৈমুর আলম বলেন, আমাদের দেশে যাঁরা ক্ষমতায় থাকেন গণতন্ত্রের সংজ্ঞা তাদের কাছে একরকম,আর বিরোধীদের কাছে গণতন্ত্রের সংজ্ঞা আরেক রকম।তিনি রাজনীতির চলমান সংস্কৃতির জন্য মানুষ ভোটবিমূখ হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করে দেশ ও মানুষের স্বার্থে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মিশে যে অভিজ্ঞতা অর্জন করেছেন,তা দিয়েই তৃনমূল বিএনপিকে মানুষের কাছে পৌঁছে দেবার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর তৃনমূল বিএনপির আহবায়ক এডভোকেট আলী হোসেন,জেলা তৃনমূল বিএনপির সদস্য সচিব এডভোকেট মাজহারুল ইসলাম রোকন,মহানগর তৃণমূল বিএনপির সদস্য সচিব সাজিদ খাঁন সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ।