মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পারবে কি আজ বাংলাদেশের যুবারা আরেকবার জাতিকে আনন্দে ভাসাতে?

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আজ ৩ ফেব্রুয়ারী যুব বিশ্বকাপের আইসিসির অদ্ভুত সুপার সিক্স পর্বে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে এবারের আসরের অন্যতম ফেভারিট দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দলের ক্রিকেটাররা। আইসিসির এবারের অদ্ভুত ফরম্যাট আজ বাংলাদেশকে একইসাথে দুটো অসাধ্য সাধনের কঠিন বৈতরণী পার করতে হবে।সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই চলবেনা,জয়ের ব্যবধানটিও বড়ো হতে হবে। এই গ্রুপ থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারতের যুবারা গতকাল নেপালকে হেসেখেলে হারিয়ে। দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে সেই লড়াইয়ে পাকিস্তান বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে।পয়েন্ট ও নেট রানরেট দুইদিকেই এগিয়ে তাঁরা।এমতাবস্থায় বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণ এককথায় আজ পাকিস্তানের বিপক্ষে বড়ো ব্যবধানে জয়লাভ।

যদি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবারা আজ আগে ব্যাট করে ২৫০ বা এর চেয়ে কম রান করেন, তাহলে জিততে হবে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে।মানে পাকিস্তানকে দুইশোর কমে অলআউট করতে হবে।আর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যদি ২৫০ রানের বেশি করে,তাহলে জিততে হবে কমপক্ষে ৫১ রানে। পাকিস্তান আগে ব্যাটিংয়ে নামলে বাংলাদেশকে জয় পেতে হবে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে।বাংলাদেশের লক্ষ্য যদি হয় ৩০০ রান,সেটা পেরোতে হবে ৩৯.৩ ওভারের মধ্যে।আর পাকিস্তান ২৫০ রান করলে সেটা টপকে যেতে হবে ৩৯ ওভারে।রানটা ২০০ তে আটকে রাখতে পারলে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩৮.৪ ওভারের মধ্যে। ক্রিকেট উপরোল্লিখিত সমীকরণ মেলানো অসম্ভব নয় কিন্তু বেশ কঠিন।প্রশ্ন হলো,পারবে কি বাংলার যুবারা আজ অসাধ্য সাধনের দ্বারা দেশবাসীকে আরেকবার আনন্দে ভাসাতে?

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...