সোমবার, ২ নভেম্বর ২০২৬

দোলনা বড়ুয়া তৃষার ‘অভয়াচারিণী’ একটি জীবন সংলগ্ন উপন্যাস

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির উদ্যোগে কথাসাহিত্যিক দোলনা বড়ুয়া তৃষার উপন্যাস ‘অভয়াচারিণী’ ২য় খণ্ডের প্রকাশনা উৎসব গত ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি সঞ্চিতা তালুকদারের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আশীর্বাদক হিসেবে ছিলেন সদ্ধর্মশাসনজ্যোতি শাসন রক্ষিত মহাস্থবির।

উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। আলোচক ছিলেন শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক সংগঠক দীপক বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘ–মহিলার ঊর্ধ্বতন সহ–সভাপতি চম্পাকলি বড়ুয়া।

ঋতু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন অনুত্তর বড়ুয়া, লায়ন প্রশান্ত বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল, প্রকৌশলী তীথাংকর বড়ুয়া, প্রদীপ বড়ুয়া আনন্দ, কুনাল কান্তি বড়ুয়া, সীমা বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, দোলনা বড়ুয়া তৃষা তার উপন্যাসে রূপক অর্থে বর্ণনা করেছেন সামাজিক বাস্তবতা। মানুষের মনোজগতের পরিবর্তনকে ঘিরে তাঁর উপন্যাসের কাহিনী বিন্যস্ত হয়েছে। সমাজ জীবনের বহুমাত্রিক দিক এখানে দৃশ্যমান হয়ে উঠেছে। লেখক দোলনা তাঁর আবেগ ও অভিজ্ঞতাকে যথার্থভাবে তাঁর উপন্যাসে ধারণ করেছেন। এটি একটি জীবন সংলগ্ন উপন্যাস। পুরুষতান্ত্রিক সমাজে একজন তথাকথিত পুরুষের লোলুপ দৃষ্টি ও সম্ভোগের চিত্র যেভাবে লেখক তুলে ধরেছেন, তা প্রশংসনীয়।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায়...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার রাতে সাংবাদিকদের এ কথা বলেন। এর...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার...

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে শনিবার আলাভেসকে ৬-১...

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট...

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ...