শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় উপজেলার দুর্গম এলাকার তালমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের দৃষ্টিনন্দন সুসজ্জিত প্রাক প্রাথমিকের হলরুমে কেক কেটে ফুল ও চকলেক দিয়ে নতুন শিশু শিক্ষার্থীদের বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। পরে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ, সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী সহ প্রমুখ। এসময় অতিথিরা বলেন, আজকের শিশুরা আগামী দিনের স্বপ্ন। প্রত্যেকটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব। শিশুদেরকে উদ্যমী করে গড়ে তুলতে হবে। যাতে তারা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অভিভাবকদের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান তিনি। মা সমাবেশে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে টিপিন বক্স ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...