রবিবার, ২৮ জুন ২০২৬

শেখ হাসিনার প্রচেষ্টায় আজ পাহাড়ে শান্তির ছোঁয়া : পার্বত্য প্রতিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য বৈচিত্র্যময় জনপদ পার্বত্য চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বর্তমানে এই জনপদে শান্তির ছোঁয়া লেগেছে, যা অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি।
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই অভিমত ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট মানুষ এবং স্মার্ট সমাজ ব্যবস্থা। বর্তমান সরকারই স্মার্ট জাতি গঠনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সকলের স্মার্ট মানসিকতায় অচিরেই তা বাস্তবায়িত হবে। রক্তের বিনিময়ে পাওয়া এ দেশ। এটি গড়ার দায়িত্ব আমাদের সকলের। দৃষ্টিভঙ্গি আলাদা হলেও আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের দেশ বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। এই মনোভাব সবার মধ্যে জাগ্রত থাকলে এদেশ পরিণত হবে সোনার বাংলায়।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর দূরদর্শী পরিকল্পনা ছিল। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তা এখন ক্রমান্বয়ে বাস্তবায়িত হচ্ছে। গড়ে উঠেছে উন্নত যোগাযোগ ব্যবস্থা।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজে’র সহসভাপতি অনিন্দ্য টিটো এবং প্রেসক্লাবের দাতা সদস্য চিত্রশিল্পী দীপক দত্ত।
অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু এবং সিইউজে’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহররম হোসাইন, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...