প্রায় একই সময়ে এবার মাঠে গড়িয়েছে এশিয়ান কাপ ফুটবল ও আফ্রিকান কাপ অফ নেশন্স।আমরা এশিয়ান কাপ নিয়ে মেতে থাকায় অজান্তেই মিস করে ফেলেছি আফ্রিকান ফুটবলের সৌন্দর্য।কাকতালীয় ভাবে এশিয়ান কাপের মতো আফ্রিকান কাপ অফ নেশন্সও ছিলো চমক আর অঘটনে ভরপুর।
আর মজার বিষয় হলো,এশিয়ান কাপের মতো আফ্রিকান কাপ অফ নেশন্সেও আজ থেকে কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে।দুই মহাদেশীয় টূর্নামেন্টের চারটি নকআউট ম্যাচ একইদিনে,ফুটবল ভক্তদের জন্য এ এক বিশাল প্রাপ্তী। জেনে অবাক হবেন,আফ্রিকার সেরা হওয়ার টূর্নামেন্টের শেষ আটে নেই সদ্যগত বিশ্বকাপ ফুটবলের সেরা চমক মরক্কো,নেই মোহাম্মদ সালাহর মিশর,নেই সেনেগাল,নেই ক্যামেরুন সহ ফুটবল বিশ্বে আফ্রিকার সমিহ জাগানো আরও কয়েকটি দল।অথচ যোগ্য দল হিসেবেই জায়গা করে নিয়েছে কঙ্গো,কেপভার্দের মতো দল।অতএব সহজেই অনুমেয়,কতোটা উত্তেজনায় ভরা ছিলো এবারের আফ্রিকান কাপ অফ নেশন্স! বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আজ বিকেল সাড়ে পাঁচটা থেকেই শুরু হয়ে যাবে ফুটবল মহারণ।
কাতার এশিয়ান কাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে জর্দানের মুখোমুখি হবে প্রথমবার এশিয়ান কাপের চুড়ান্ত পর্ব খেলতে এসেই সেরা আটে ওঠা তাজিকিস্তান।রাত সাড়ে নয়টায় আরেক জমজমাট ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।এটি কতোটা হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখেনা।
এশিয়ান কাপের রেশ না কাটতেই রাত এগারোটায় আফ্রিকান কাপ অফ নেশন্সের প্রথম কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়া এঙ্গোলার মুখোমুখি হবে।রাত দুইটায় অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচের দুই প্রতিপক্ষ হলো কঙ্গো ও গিনি। তো,তৈরী হয়ে যান আজ দুই মাহাদেশীয় ফুটবল মহারণে ডুবে যেতে।
