বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সেমিতে যেতে পাকিস্তানের বিপক্ষেও আজকের মতো একটি দাপুটে জয় চাই বাংলার যুবাদের

- Advertisement -
Single page 1st Paragraph

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয় আর আইসিসির এবারের ফরম্যাট রীতিমতো চ্যালেন্জিং করে তুলেছে যুব বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ দলের জায়গা পাওয়া নিয়ে। সুপার সিক্স নামের আজব রাউন্ডের খেলা চলছে এখন। যেখানে প্রতিটি দল দুটো করে ম্যাচ খেলতে পারবে।আর তাঁর ভিত্তিতে নির্ধারিত হবে এবারের আসরের চার সেমিফাইনালিস্ট।যেখানে আগে থেকেই ভালো অবস্থানে আছে ভারত ও পাকিস্তান।

তবে,বাংলাদেশের জন্য সেমিফাইনাল খেলা বেশ কষ্টসাধ্য হলেও অসম্ভব নয়। আশার কথা হলো,সেই পথচলার শুরুটা আজ ভালো ভাবেই করতে পেরেছে যুব টাইগাররা।প্রতিপক্ষ নেপালের দেওয়া টার্গেট ১৭০ রান ২৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে রানরেটটা একটু ভালো করতে পেরেছে তাঁরা।তবুও তা পাকিস্তানের চেয়ে অনেক কম। তাই একটাই সমীকরণ বাংলাদেশের সামনে,তাহলো আগামী ৩ ফেব্রুয়ারী পাকিস্তানের বিপক্ষে চাই আজকের মতো একটি দাপুটে জয়। ৩১ জানুয়ারী বুধবার ব্লুমফন্টেইনে বাংলাদেশের ৫ উইকেটে পাওয়া জয়ের ভিতটা তৈরি করে দেন মূলতঃ বোলাররাই।নেপালকে ১৬৯ রানের মধ্যে আটকে দিয়ে। ১৯ রানে ৪ উইকেট নিয়ে নেপালের ব্যাটিংকে দাঁড়াতে না দেওয়ার কাজে নেতৃত্ব দেন পেসার রোহানাতদৌল্লা বর্ষন।অসাধারণ বোলিং করেছেন আজ এই পেসার। সেই সাথে ৩৪ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার পারভেজ জীবন।

ফলশ্রুতিতে প্রায় ৫০ ওভার খেলেও ১৬৯ রানে অলআউট হয় নেপাল। ১৭০ রান তাড়ায় উদ্বোধনী ব্যাটসম্যান জিসান আলমের ৪৩ বলে ৫৫ রানের ইনিংসে কাজ সহজ হয়ে আসে বাংলাদেশের।যদিও অপর প্রান্তে শিবলি বেশ স্লো ছিলেন।৬৭ রানে শিবলি আউট হয়ে গেলে জুটি ভাঙে ।পরে আরিফুল ইসলামের ৩৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসে ১৪৮ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তাঁরা।ধারাবাহিকতা ধরে রেখে গত ম্যাচের শতক হাঁকানো আরিফুল আজকের ইনিংসে ৭ টি চার ও দুই ছক্কায় দলের চাহিদা মেটানো ইনিংস খেলে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

নেপালের হয়ে সুভাষ ভান্ডারী ৪৪ রানের বিনিময়ে একাই বাংলাদেশের পাঁচ উইকেট তুলে নেন। অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য বর্ষন ম্যাচ সেরাী পুরস্কার পান। ৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৪,নেট রানরেট ০.৩৪৮।শীর্ষে থাকা ভারতের ৩ ম্যাচে ৬ পয়েন্ট,রানরেট ৩.৩২৭।দুইয়ে থাকা পাকিস্তানের ৬ পয়েন্ট,রানরেট ১.০৬৪। সংক্ষিপ্ত স্কোর:- নেপাল অ-১৯ ১৬৯/১০(৪৯.১) বিক্রম ৪৮,বর্ষন ৪/১৯,জীবন ৩/৩৪। বাংলাদেশ অ-১৯ ১৭০/৫(২৫.২) আরিফুল ৫৯*, জিসান৫৫, সুভাষ ভান্ডারী ৫/৪৪ ফলাফল:- বাংলাদেশ ৫ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- রোহানাতদৌল্লা বর্ষন।

এই বিভাগের সব খবর

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি দেখে মুগ্ধ হওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার প্রথমবারের...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার পর হালিশহর থানাধীন উত্তর...

সর্বশেষ

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত...

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...