বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুড়ান্ত হলো শেষ আটের দল,এশিয়ান কাপ ফুটবলে কে কার মুখোমুখি কোয়ার্টার ফাইনালে দেখে নিন

- Advertisement -
Single page 1st Paragraph

চমকে ভরপুর এবারের কাতার এশিয়ান কাপ ফুটবল সমাপ্তির পথে এগুচ্ছে।৩১ জানুয়ারী মধ্যরাতে শেষ হলো রাউন্ড অফ সিক্সটিনের খেলা।আট ম্যাচের একটি বাদে বাকি সবগুলোই ছিলো উত্তেজনায় ঠাসা।শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আট দল হলো,তাজিকিস্তান,জর্দান,অষ্ট্রেলিয়া,দক্ষিণ কোরিয়া,কাতার,উজবেকিস্তান,জাপান ও ৩১ জানুয়ারী রাউন্ড অফ সিক্সটিনের ৬ নং ম্যাচে আল থুমামা স্টেডিয়ামে বাহরাইনের মুখোমুখি হওয়া জাপান বোধহয় টূর্নামেন্টে আজই ফিফা ক্রমতালিকা অনুযায়ী এশিয়ার সেরা দলের মতো খেলেছে।শুরু থেকে খেলার নিয়ন্ত্রণ নেওয়া,পরিকল্পিত আক্রমণে ওঠা,গোল আদায় ও প্রতিপক্ষের প্রতি আক্রমণগুলো সাফল্যের সাথে সামলানো,সবই করেছে আজ ব্লু সামুরাইরা।ফলে সহজেই বাহরাইনকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জাপান।

খেলার ৩১ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে জাপানী ফরোয়ার্ড ডোয়ানের গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ৪৯ মিনিটে কুবো দর্শনীয় গোল করে তাঁর দল জাপানকে ২-০ তে এগিয়ে নেন।তবে ৬৪ মিনিটের সময় বাহরাইনের নেওয়া কর্নার কিকের বল ক্লিয়ার করতে গিয়ে সুজুকি নিজেদের জালে বল জড়িয়ে দেন। ব্যবধান কমে ২-১ হলেও বাহরাইনকে খেলায় ফেরার সুযোগ দেয়নি জাপান।৭২ মিনিটের সময় উয়েবুর গোল ৩-১ এর স্বস্তির জয় নিশ্চিত করে জাপানের। রাতের দ্বিতীয় ম্যাচে ছিলো টূর্নামেন্টের চমকের ধারাবাহিকতা।শক্তিতে পিছিয়ে থাকা সিরিয়া ইরানের বিপক্ষে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা ধরে রেখে খেলা ট্রাইব্রেকারে নিয়ে যায়।যদিও অতিরিক্ত সময়ের পুরোটা ইরান দশজন নিয়ে খেলেছে। দমবন্ধ করা ট্রাইব্রেকারে ইরান প্রথম দুই শটে গোল করলেও সিরিয়ান ফয়সাল ইউসুফ দ্বিতীয় শটে মিস করে বসেন।ইরানের হাজসাফির নেওয়া পঞ্চম শটে গোল করলে ঐ একটা মিসই আফসোস হয়ে থেকে যায় সিরিয়ার জন্য।

এর আগে নির্ধারিত সময়ের ৩৪ মিনিটে তারেমির পেনাল্টি গোলে এগিয়ে যায় ইরান।কিন্তু ৬৪ মিনিটে সিরিয়ার খিরিভিন পেনাল্টি থেকে সেই গোল শোধ করে সমতায় ফিরিয়ে আনেন সিরিয়াকে। কোয়ার্টার ফাইনাল সূচী:- ** ০২ ফেব্রুয়ারী শুক্রবার তাজিকিস্তান বনাম জর্দান (৫:৩০) অষ্ট্রেলিয়া বনাম দক্ষিণ কোরিয়া (৯:৩০) ** ০৩ ফেব্রুয়ারী শনিবার জাপান বনাম ইরান (৫:৩০) কাতার বনাম উজবেকিস্তান (৯:৩০)।

এই বিভাগের সব খবর

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি দেখে মুগ্ধ হওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার প্রথমবারের...

সর্বশেষ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর...