বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ড.জাহাঙ্গীর আলমের বাংলা একাডেমি পুরস্কার বাতিলের দাবী,মেধাস্বত্ব চুরির অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

মেধাস্বত্ব চুরির অভিযোগ তুলে নূরুদ্দিন জাহাঙ্গীর ওরফে ড. জাহাঙ্গীর আলমের বাংলা একাডেমি পুরস্কার বাতিলের দাবি জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও বিলডাকিনি চিত্রনাট্যের স্বত্ত্বাধিকারী মনজুরুল ইসলাম মেঘ। ৩১জানুয়ারী বুধবার শাহবাগে এক অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানিয়েছেন তিনি।

মনজুরুল ইসলাম বলেন,এ বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে স্মারকলিপি দেবো।আর ৬ ফ্রেব্রুয়ারি বাংলা একাডেমির সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।এরপরও ব্যবস্থা গ্রহণ না করা হলে ১০ তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলা এ কাডেমি ও বইমেলার সামনে লাগাতর আমরণ অনশন করবো। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজন্মের চেয়ারম্যান মেহেদী হাসান এবং গণতন্ত্রী পার্টির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফুয়াদ হোসেন। মনজুরুল ইসলাম মেঘ জানান, ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বিলডাকিনি’ চিত্রনাট্য তার লেখা। তিনি আরো জানান, অনুদানের গেজেট প্রকাশিত হয়েছে এবং অনুদানপ্রাপ্ত চিত্রনাট্য আমার নামে কপিরাইট অধিদপ্তরে নিবন্ধিত হয়েছে।তারপরও চিত্রনাট্য চুরি করে অতিরিক্ত সচিব নূরুদ্দিন জাহাঙ্গীর ওরফে ড. জাহাঙ্গীর আলম আংশিক পরিবর্তন করে আমার নাম বাদ দিয়ে নিজের নামে চালিয়েছেন। মনজুরুল ইসলাম মেঘ আরো বলেন,আমার লেখা চিত্রনাট্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে এবং বাংলাদেশ কপিরাইট অধিদপ্তরে নিবন্ধিত হয়ে সনদ গ্রহণ করেছি। কপিরাইট নিবন্ধন নম্বর হলো সিআরএল-২৩৪৫৮।

তিনি অভিযোগ করেন, জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ড. জাহাঙ্গীর আলম বিলডাকিনি চলচ্চিত্রের পরিচালকের পদ থেকে মেঘকে অবৈধভাবে বঞ্চিত করেছে।একই সঙ্গে ফজলুল কবীর তুহিন-কে দিয়ে বিলডাকিনি ও গাংকুমারী নামে দুটি সিনেমা নির্মাণ করেছেন ড. জাহাঙ্গীর আলম,যা চলচ্চিত্র অনুদান আইনবিরোধী,অসাংবিধানিক এবং রাষ্ট্রবিরোধী অপরাধ,বলেন মেঘ। তিনি আরো বলেন,নূরুদ্দিন জাহাঙ্গীর সরকারি অর্থ আত্মসাতের জন্য নিজের স্ত্রী খাতিজা বেগম মিতাকে বিলডাকিনি চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক এবং তার ঘনিষ্ঠবন্ধু আব্দুল মমিন খানকে প্রযোজক বানিয়েছেন। নূরুদ্দিন জাহাঙ্গীর আমার কাছ থেকে চিত্রনাট্য নেয়ার সময় বলেছিলেন,একজন পেশাদার চলচ্চিত্র প্রযোজককে দিয়ে সিনেমা প্রযোজনা করাবেন।কিন্তু অনুদানের গেজেট প্রকাশের পর জানতে পারি তিনি আসলে চলচ্চিত্র প্রযোজক নন।আব্দুল মমিন খান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ডাটা সলিউশন নামের একটি প্রতিষ্ঠানের কাগজপত্র জমা দিয়েছেন, যা চলচ্চিত্র অনুদান পাওয়ার অযোগ্য প্রতিষ্ঠান।দাবি করেন মনজুরুল ইসলাম মেঘ। নুরুদ্দিনের বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ বাতিল করে একটি নিরপেক্ষ কমিটি গঠনের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির অনুরোধ জানান মেঘ।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...