বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নেপালকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের যুবারা

- Advertisement -
Single page 1st Paragraph

বোলারদের পর ব্যাটারদের দায়িত্বপূর্ণ পারফরমেন্সে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্সে গ্রুপ-১এ নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে নেপালকে। এই জয়ে যুব বিশ^কাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।
৩ ম্যাচে সমান ৬ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টিস্থানে আছে ভারত ও পাকিস্তান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে বাংলাদেশ। সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি বেনোনিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে ঐ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। হেরে গেলে সুপার সিক্স থেকে বিশ^কাপ শেষ করবে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
ব্লুমফন্টেইনে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারায় নেপাল। এসময় ১টি করে উইকেট শিকার করেন দুই পেসার মারুফ মৃধা-ইকবাল হোসেন ইমন ও বর্ষন।
চতুর্থ উইকেটে বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ৬২ রানের জুটি গড়েন অধিনায়ক ডেভ খানাল ও বিশাল বিক্রম। ৩৫ রান করা খানালকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার জিশান আলম।
৯১ রানে চতুর্থ উইকেট পতনের পর নেপালের বাকী উইকেটগুলো ভাগাভাগি করে নেন বর্ষন ও জীবন। এতে ১ বল বাকী থাকতে ১৬৯ রানে অলআউট হয় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন বিশাল।
বল হাতে বর্ষন ৮ দশমিক ৫ ওভারে ১৯ রানে ৪ এবং জীবন ১০ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া ইমন-মারুফ ও জিশান ১টি উইকেট শিকার করেন।
১৭০ রানের টার্গেটে ৭০ বলে ৬৭ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার জিশান ও আশিকুর রহমান শিবলি। জুটিতে ৩৪ বলে ১৬ রান করে ফিরেন শিবলি।
১টি করে চার-ছক্কায় শুরু করলেও, ১১ বলে ১৫ রানে থামেন তিন নম্বরে নামা এমডি রিজওয়ান। সতীর্থদের যাওয়া আসার মাঝে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে দলীয় ৯২ রানে আউট হন জিশান। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৫৫ রান করেন জিশান।
জিশান ফেরার পর নেপালের বোলারদের উপর চড়াও হন গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করা আরিফুল ইসলাম। তার ৩৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৫৯ রানের সুবাদে ১৪৮ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...