বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সম্পর্ক দিনে দিনে জোরদার হচ্ছে : ধর্মমন্ত্রী ফরিদুল হক খান

- Advertisement -
Single page 1st Paragraph

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, প্রতিবেশিসুলভ ও বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ ও নেপালের পারস্পরিক এই সম্পর্ক দিনে দিনে জোরদার হচ্ছে।
আজ সকালে ধর্মমন্ত্রী তাঁর অফিস কক্ষে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, নেপালের সাথে আমাদের ৫২ বছরের কূটনৈতিক সম্পর্ক। ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে দু’দেশের মধ্যে অনেক মিল রয়েছে। মহান মুক্তিযুদ্ধে নেপালের রাজনৈতিক নেতৃত্ব ও জনগণ আমাদেরকে সমর্থন যুগিয়েছিল। এছাড়া, স্বাধীনতার পরপরই যে সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে নেপাল অন্যতম।
নেপালের লুম্বিনীতে বাংলাদেশ প্যাগেডা ও বুড্ডিস্ট সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণের জন্য রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশ সরকার ও ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি এই প্রকল্পের অগগ্রতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রূত সময়ের মধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু করার অনুরোধ জানান।
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, করোনা মহামারী ও পরবর্তী বৈশ্বিক প্রেক্ষাপটেও লুম্বিনীতে বাংলাদেশ প্যাগেডা ও বুড্ডিস্ট সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পটি সঠিক পথেই রয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের ডিপিপি প্রণীত হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয়সহ আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল নকশা নেপালের লুম্বিনী উন্নয়ন ট্রাস্টে প্রেরণ করা হয়েছে। এছাড়া পারস্পরিক চুক্তি অনুসারে এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের ১৫ শতাংশ বাবদ ৭ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৮০ টাকা লুম্বিনী ট্রাস্টের ফান্ডে জমা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এটি একনেকের সভায় উপস্থাপিত হবে।
সাক্ষাৎকালে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নেপালের রাষ্ট্রদূত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানান। এসময় ধর্ম সচিব আঃ হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম ও প্রশাসন অনুবিভাগের যুগ্মসচিব নায়েব আলী মন্ডল উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...