বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রামের রাউজানে এক ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানের পৃথক দুই ইউনিয়নে এক ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৩০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় ও বেলা সাড়ে ১২ টায় যথাক্রমে উপজেলার বিনাজুরী ইউনিয়ন ও চিকদাইর ইউনিয়নে এমন হৃদয়বিদারক ঘটনা দুটি ঘটে। নিহত দুই শিশু হলেন বিনাজুরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দ রাম মাঝির বাড়ি মণি দের কন্যা অনুষ্কা দে (২) এবং চিকদাইর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের করম আলী হাজীর বাড়ির মোহাম্মদ মহিউদ্দিনের কন্যা তাহা মণি (৩)।
বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. কামরুল ইসলাম বাচ্চু বলেন, দুই বছর বয়সী শিশু অনুষ্কা দে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে পুকুর হতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে চিকদাইর ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নেজাম উদ্দিন বলেন, শিশু তাহা মণির মা রান্নায় ব্যস্ত ছিলেন। তার দাদী উঠানে ধান শুকাতে দিয়ে বাড়ির পেছনের পুকুরে গেলে তাহা মণিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। সেখান হতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এক ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাকে অভিভাবকদের সচেতনতার অভাবকে দায়ী করেন এই দুই জনপ্রতিনিধি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...