বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জড়ানো গ্রুপ দুটি হলো চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হল মোড়ে এবং সিএফসি গ্রুপের নেতাকর্মীরা আমানত হলের সামনে অবস্থান নেয়।

এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।

জানা গেছে, ভিএক্স গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের নেতা কর্মীরা। নিজ গ্রুপের কর্মীকে মারধরের জেরে সংঘর্ষে জড়ায় ভিএক্স এবং সিএফসি গ্রুপের নেতাকর্মীরা। তবে সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গে সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, ‘সিএফসি ও ভিএক্সের জুনিয়র কর্মীদের মধ্যে মারধরকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা যথাসময়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।’

চবি শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, জুনিয়রদের মাঝে ছোটখাটো একটি ঝামেলা হয়েছে। আমরা বিষয়টি দেখেছি। ইতোমধ্যেই পুলিশ এসেছে। বিষয়টি যাতে বড় না হয় আমরা সেদিকে নজর রাখছি।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...