রবিবার, ২৮ জুন ২০২৬

খুলশীতে ছুরিকাঘাতে যুবক খুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মো. বেলাল প্রকাশ বড় বেলাল (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বেলাল পেশায় সিএনজি চালক। এর বাইরে রাজনৈতিক কর্মসূচিতে লোকজন নিয়েও অংশ নিতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টাইগারপাস থেকে ঝাউতলা বটগাছ রুটে চলাচল করা গ্রাম সিএনজির নিয়ন্ত্রণ নিয়ে গত শনিবার রাতে বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের কর্মীরা দ্বন্দ্বে জড়ান। এ সময় বাবুল গ্রুপের সঙ্গে জুয়েল গ্রুপও যোগ দেয়। পরে দুই গ্রুপের কর্মীরা মিলে মিজান গ্রুপের বেলালকে ছুরিকাঘাতে খুন করেন।

জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ জানান, দুই পক্ষের বাকবিতণ্ডার সময় একজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...