শুক্রবার, ২৬ জুন ২০২৬

প্রতিহিংসাত্মক অপরাজনীতি কিছুতেই বরদাস্ত করা হবে না : মাহতাব

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোন রাজনৈতিক দলের সরকারবিরোধী আন্দোলন ও কর্মসূচি থাকতে পারে। কিন্তু তা যদি প্রতিহিংসাত্মক হয়ে ওঠে তাহলে তা কিছুতেই বরদাশ্ত করা হবে না। আমরা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির প্রধান স্তম্ভ। আমরা ভাত ও ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছি। এই অধিকার কিছুতেই ভূলুণ্ঠিত হতে দেব না।
তিনি আজ শনিবার সকালে বিএনপি ও সমমনাদলগুলোর ধ্বংসাত্মক অপরাজনীতি ও কর্মসূচি চলাকালীন সময়ে জননিরাপত্তা সুরক্ষায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সতর্ক অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের নির্বাচনী রায়কে বানচাল করার কুমতলবে বিএনপি ও সমমনাদলগুলোর যেকোন ধ্বংসাত্মক অপরাজনীতি ও কর্মসূচি প্রতিহত করতে জনগণ ও দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে আমরা সদা-সর্বদা প্রস্তুত এবং এই অপশক্তির বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা জনগণের জানমাল সুরক্ষায় সার্বক্ষণিকভাবে রাজপথে থাকতে প্রস্তুত। আমরা পরিস্থিতি পর্যাবেক্ষণ করছি এবং জনগণের জানমাল সুরক্ষায় ওয়ার্ডে ওয়ার্ডে, মহল্লায় মহল্লায় স্থানীয় নেতৃত্বের সাথে মনিটরিংয়ের মাধ্যমে শান্তি-শৃংঙ্খলা রক্ষায় নেটওয়ার্ক চালু রেখেছি এবং আইন-শৃংঙ্খলা রক্ষায় এই নেটওয়ার্ক প্রশাসনকে সহযোগিতা করবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আলহাজ বদিউল আলম বলেন, ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি এবং সমমনাদলগুলোকে প্রত্যাখ্যান করেছে। জনগণ জানে একমাত্র নির্বাচন ছাড়া আর কোন পন্থায় ক্ষমতা বদল সম্ভব নয়। এদেশে অবৈধ পন্থায় পেছন দরজা দিয়ে অপশক্তি বারবার ক্ষমতা দখল করে জনগণকে জিম্মি করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশের জনগণ কিছুতেই সে অবস্থায় ফিরে যেতে চায় না।
সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা আলহাজ সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বণ ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবুল মনছুর, আলহাজ পেয়ার মোহাম্মদ, বখতেয়ার উদ্দিন খান, মহব্বত আলী খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...