বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিপিএল: আবিস্কার বিধ্বংসী ব্যাটিংয়ে বরিশালের বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ১৯৩ রান

- Advertisement -
Single page 1st Paragraph

শ্রীলংকান আবিস্কা ফার্নান্দোর বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আবিস্কা ৫০ বলে অপরাজিত ৯১ রান করেন। চলতি বিপিএলে এখন পর্যন্ত এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। বরিশালের স্পিনার তাইজুল ইসলামের বলে পরপর তিনটি চার মেরে ৫ বলে ১২ রান নিয়ে সাজঘরে ফিরেন ওপেনার তানজিদ হাসান।
তিন নম্বরে নামা উইকেটরক্ষক ইমরানুজ্জামানকে ৪ রানের বেশি করতে দেননি তাইজুল। ২১ রানে ২ উইকেট পতনের পর চট্টগ্রামের হাল ধরেন আরেক ওপেনার আবিস্কা ও শাহাদাত হোসেন। ৫৫ বলে ৭০ রান যোগ হবার পর জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ইয়ানিক কারিয়া। ২টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৩১ রান করে ফিরেন শাহাদাত।
অন্যপ্রান্তে ৪০ বলে টি-টোয়েন্টিতে ২০তম হাফ-সেঞ্চুরির পর ঝড় তুলেন আবিস্কা। পরের ১০ বল খেলে ৪১ রান নেন তিনি। শেষ পর্যন্ত ৫টি চার ও ৭টি ছক্কায় ৫০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন আবিস্কা। শেষ দিকে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৯ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। এবারের বিপিএলে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আবিঙ্কা-ক্যাম্ফার ঝড়ে শেষ ৫ ওভারে ৮৪ রান পায় চট্টগ্রাম। বরিশালের তাইজুল ২৬ রানে ২ উইকেট নেন।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...