শনিবার, ৪ জুলাই ২০২৬

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই : শিক্ষামন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই। দেশের ক্রান্তিলগ্নে সবসময় সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য থাকে। তাদের সাহসী লেখনির মাধ্যমে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
চট্টগ্রামের সাংবাদিকদের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে চট্টগ্রামের সাংবাদিকদের পাশে থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে বর্তমান সরকার কাজ করবে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সিইউজের প্রতিষ্ঠালগ্ন ১৯৬০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ জন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা দেয়া হয়।
সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমুখ। সম্মাননাপ্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, সাবেক সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া ও অঞ্জন কুমার সেন। এছাড়াও ভিডিওবার্তা ও শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও মঈনুদ্দিন নাসের।
বিশেষ অতিথির বক্তব্যে মনজুরুল আহসান বুলবুল বলেন, উপমহাদেশে যখন সাংবাদিকতা কাঠামো পাচ্ছে তখন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভূমিকা ছিল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম।
সম্মাননা প্রদান উপলক্ষে সিইউজের উদ্যোগে প্রকাশিত সিইউজে সম্মাননা স্মারক বার্তাজীবীর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সিইউজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের জীবনী নিয়ে এবারের বার্তাজীবীর আয়োজন।
পরে বিকেলে সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও...

স্বাধীন পরিবারের এই অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে ভূমিকা রাখবে : সিডিএ চেয়ারম্যান

এতিম ও দুঃস্থ পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত এতিম শিক্ষার্থীদের নিয়ে আনন্দ আয়োজন অনুষ্ঠানটি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনেই...

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

চব্বিশের গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মায়ের কান্না, বাবার দীর্ঘশ্বাস, ভাইয়ের আহাজারি আর আহত যোদ্ধাদের বেদনায় আজ ভারী হয়ে ওঠে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। শেখ হাসিনার...

সর্বশেষ

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের...

স্বাধীন পরিবারের এই অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে ভূমিকা রাখবে : সিডিএ চেয়ারম্যান

এতিম ও দুঃস্থ পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং...

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

চব্বিশের গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মায়ের কান্না, বাবার দীর্ঘশ্বাস, ভাইয়ের...

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে...

হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ...

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...