রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রকমারি পিঠা উৎসবে মুখরিত বায়েজিদ মডেল স্কুল

- Advertisement -
Single page 1st Paragraph

শীতকাল মানে পিঠা-পুলির উৎসবের দিন। ঘরে ঘরে তৈরি হয় নানারকম পিঠা। শীতকালের এই আমেজ দেখা যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও। তারা আয়োজন করে পিঠা উৎসবের।

তারই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বায়েজিদ মডেল স্কুলে আয়োজন করা হয় পিঠা উৎসব। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে করে তোলে প্রাণবন্ত। বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন ক্লাসের শিক্ষার্থী মিলে ছয়টি স্টল সাজায়। পিঠা পার্বণ, নকশীর পল্লী, পিঠা-পুলি, শীতের পিঠা নামে তারা স্টল সাজায় ভাপা পিঠা, চিতই, দুধ চিতই, নকশী পিঠা, দুধ পুলি, ছিটাপিঠা, খোলাজালি পিঠা, পাটিসাপটা, পায়েস, ডাল পিঠা, খেজুর গুড়ের কেক, টিসু পিঠা, বিস্কুট পিঠা, পাকন, ডিম পুরি, খাজা, পুলি পিঠা দিয়ে। পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য। যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে এই উৎসবের আয়োজন করে। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল হক, প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, সিনিয়র সহকারী শিক্ষক মুন্নী বড়ুয়া, সহকারী শিক্ষক মোহাম্মদ আল ইশাদ চৌধুরী, নন্দিতা ধর, রোমানা আকতার, তাহমিনা ইয়াসমিন, তানিয়া আফরোজ, রাজিয়া সুলতানা, ফওজিয়া আকতার বকুল, দিলশান আফরীন, রস্মি বড়ুয়া, সানজিদা সোমা, নওশীন দুররানী, জান্নাতুল বাকী শান্তা, জান্নাতুল আকতার, শম্পা দে, তাইফা ইয়াসমিন, তানভীর তাবাসসুম তারিন, শাওরীন সুলতানা, মোহাম্মদ মানজুরুল হক। পিঠা উৎসবে ফাহাদ, আশরাফুল, ওয়াসির, অন্তর, ফাহিম, মিনহাজ, সুহানা, আলিশা, নিহা, শামশাদ, ইমু, নিসরাতের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...