সোমবার, ২৯ জুন ২০২৬

রেলমন্ত্রীর মো. জিল্লুল হাকিমের সাথে আবদুচ ছালাম এমপির সৌজন্য সাক্ষাৎ

কালুরঘাট সেতু বাস্তবায়নে রেলমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রনালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. জিল্লুল হাকিমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সাংসদ আবদুচ ছালাম।

আজ বুধবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের রেস্ট হাউসে সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলোচনায় আবদুচ ছালাম চট্টগ্রামের মানুষের প্রাণের দাবী কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সেতুটি বাস্তবায়নে মন্ত্রীর বিশেষ বিবেচনা প্রত্যাশা করেন এবং বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা রেলওয়ে স্টেশনে গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরে নতুন চালু হওয়া ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চলাচলরত যাত্রীবাহী ট্রেনটি বেঙ্গুরা স্টেশনে থামানোর ব্যবস্থা গ্রহন করতে মন্ত্রীকে সবিশেষ বিবেচনায় নেয়ার অনুরোধ জানান। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান এসময় সেখানে উপস্থিত ছিলেন।

এসময় রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালুরঘাট সেতুটির বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল আছেন। তিনি বোয়ালখালীসহ দেশের প্রত্যেকটি এলাকার দুঃখ দুর্দশার খবর রাখেন এবং দুর্দশা লাঘবে অত্যন্ত আন্তরিক। তাছাড়া জাতীয় স্বার্থেই তিনি চট্টগ্রামের উন্নয়নে বিশেষ যত্নশীল। কালুরঘাট সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস প্রদান করে রেলমন্ত্রী আরো বলেন, এটি যাতে অচিরেই বাস্তবায়ন করা যায় আমার দপ্তর থেকে আমি সব রকমের প্রচেষ্টা ও সহযোগিতা করব।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। আজ রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায়...

সর্বশেষ

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...