বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কালুরঘাট সেতুর সংস্কার শেষে মার্চে যান চলাচল শুরু হবে : রেলমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

নতুন কালুরঘাট সেতু নির্মাণে ৪ থেকে ৫ বছর সময় লাগবে। বিদ্যমান কালুরঘাট সেতুর সংস্কার চলছে। আশা করি, আগামী মার্চ মাসের মধ্যভাগে সংস্কার কাজ শেষে এ সেতুপথে যানবাহন চলাচল শুরু হবে।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম আজ বিকেলে নগরীর সিআরবিস্থ অফিসার্স গেস্ট হাউসে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কালুরঘাট সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, কালুরঘাটে নতুন সেতু নির্মাণ নিয়ে আমাদের সমীক্ষা শেষ। কোরিয়ান অর্থায়নে এ সেতু নির্মাণ করা হবে।
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু প্রসঙ্গে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হবে। আমরা প্রাথমিকভাবে কমিউনিটার ট্রেন দিয়েই এ রুট সচল করবো।
রেল যোগাযোগকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রেল তো একসময় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমাদের ফরিদপুরে লাইন বন্ধ করে দিয়েছিল। ভাটিয়াপাড়া রেললাইন তুলে ফেলার চেষ্টা করা হয়েছিল। রাজবাড়িতে লোকোশেড ছিল একটি, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর রেলের অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে। নতুন নতুন লাইন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা হচ্ছে, দেশের প্রতিটি জেলাকে রেলের সঙ্গে সংযুক্ত করা এবং জনগণকে সবচেয়ে সস্তা পরিবহনে যাতায়াতের সুযোগ করে দেওয়া।
তিনি আরও বলেন, আমি নতুন হলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। রেল নিয়ে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা সেটি আমি বাস্তবায়ন করবো। রেলকে পঙ্গু অবস্থা থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত নিয়ে এসেছেন। সকলের সহযোগিতায় রেল ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি লোকবল নিয়োগ দেয়া হয়েছে। তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অনেকগুলো ইঞ্জিন ও কোচ আমদানি করা হচ্ছে। ইতিমধ্যে কিছু চলে এসেছে। এসব ইঞ্জিন রেল বহরে যুক্ত হলে রেলে ইঞ্জিন সংকট দূর হবে।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...