শনিবার, ১৩ জুন ২০২৬

রামগড়ে চার ইটভাটায় অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে চারটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে চারটি ভাটার বিপুল পরিমান জ্বালানী কাঠ জব্দ করেছেন উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (২৪ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার দাতারামপাড়া এলাকার চারটি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, উপজেলার দুর্গম বনভূমি এলাকায় গড়ে উঠা ৪টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জ্বালানি কাঠ উপজেলা রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করতে এবং ৪টি ইটভাটা কর্তৃপক্ষর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, অবৈধভাবে ভাটাগুলোতে বনাঞ্চলের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছিলো। মোবাইল কোর্টের নির্দেশনা মোতাবেক চারটি ইটভাটার মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসময় অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...