সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শৃঙ্খলাবিরোধী কাজ ও অনিয়ম কঠোর হাতে দমন করা হবে : এমপি ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এলাকায় মাদকের বিস্তার, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাং এর দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে বলে উল্লেখ করেছেন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির নেতৃবৃন্দ। বিদ্যালয়গামী শিক্ষার্থীরা বখাটেদের উৎপাতের শিকার হচ্ছে বলেও জানান তারা।

স্থানীয় জনপ্রতিনিবৃন্দের কাছ থেকে এহেন উদ্বেগ ও শঙ্কার কথা শুনে আইন শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা চট্টগ্রাম–৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিধিবৃন্দ যদি সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে কাউন্সিলিং করে ঐক্যবদ্ধভাবে এসব সমস্যা সমাধানে উদ্যোগী হই অবশ্যই সুফল পাওয়া যাবে। এলাকার একেকটি সমস্যা চিহ্নিত করে প্রতিমাসে একটি একটি করে সমস্যাকে সমাধানে বিশেষ গুরুত্ব দেয়া হয় তাহলে বছরে বারোটি সমস্যার সমাধান হয়। আসলে আমরা চিন্তা করিনা যে, সমাজে সম্ভাবনার তুলনায় সমস্যা অনেক কম। কয়েকটি সমস্যাকে জোর দিয়ে সমাধান করতে পারলে অন্য সমস্যা গুলো এমনিতেই দূরীভূত হয়। তাই শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ ও অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। শৃঙ্খলা বিরোধী কাজ ও অনিয়ম কঠোর হাতে দমন করা হবে।

তিনি মঙ্গলবার উপজেলার স্বাধীনতা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানার (ওসি তদন্ত )সাইফুল ইসলাম, নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, মোহাম্মদ মোকারম, মো. সামসুল আলম, সফিউল আলম, প্রেসক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, সৈয়দ মো. নজরুল ইসলাম প্রমূখ। পরে উপজেলা পরিষদের মাসিক সভায় ও আবদুচ ছালাম এমপি বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...