বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান কাপ ফুটবল:নকআউট পর্ব নিশ্চিত করলো সৌদি আরব,থাইদের সাথে ড্র করে শংকায় ওমান

 জমে উঠেছে এশিয়ান কাপ ফুটবলে নকআউট পর্বে যাওয়ার লড়াই।২১ জানুয়ারী রবিবার প্রতিটি দলের দুটো করে খেলা শেষ হয়েছে।গতরাতের দ্বিতীয় খেলায় জিতে সৌদি আরব এফ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।ইতিমধ্যে আরও চারটি দল নকআউট পর্ব নিশ্চিত করলেও আজ থেকে পরিস্কার হতে থাকবে আর কোন কোন দল কাতার,অস্ট্রেলিয়া,ইরান,ইরাক ও সৌদি আরবের সঙ্গী হবে রাউন্ড অফ সিক্সটিনে।
গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আব্দুল্লাগহ বিন খলিফা স্টেডিয়ামে থাইল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করে শংকায় পড়ে গেছে ওমান।এই খেলায় পূর্ণ তিন পয়েন্ট আশা করেই টূর্নামেন্টে নিজেদের পরিকল্পনা সাঁজিয়েছিলো ৩৬ ধাপ এগিয়ে থাকা ওমান।কিন্তু পুরো খেলায় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেললেও কাঙ্ক্ষিত গোলটি পেতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়।অথচ ম্যাচে ৭০ শতাংশ বলের দখল ছিলো ওমানের নিকট।প্রথম খেলায় কিরগিজদের বিপক্ষে জয় পাওয়া থাইল্যান্ড এই ম্যাচের এক পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা।যদিও শেষ ম্যাচে শক্তিশালী সৌদি আরবের মুখোমুখি হবে থাইল্যান্ড, তবুও আপাততঃ নকআউট পর্বে যাওয়ার ভালো সম্ভাবনা আছে তাদের। রাত সাড়ে এগারোটায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে সৌদি আরবের কাছে পাত্তাই পায়নি কিরগিজস্থান।পুরো খেলায় দাপুটে ফুটবল খেলে ২-০ গোলের জয় পায় সৌদি আরব।
একই সাথে নকআউট পর্বও নিশ্চিত করে তারা। ব্যবধানটি আরও বড়ো হওয়ার কথা ছিলো খেলার ধারা অনুযায়ী।৭৬ শতাংশ বলের দখল রেখে কিরগিজ পোস্টে ২৭ টি শট নিয়ে মোটে দুই গোল করতে পারে সৌদি আরব। খেলার ৩৫ মিনিটের সময় আব্দুল হামিদের এসিষ্ট থেকে মোহাম্মদ কান্নু গোল করে সৌদি আরবকে ১-০ গোলে এগিয়ে নেন। ৫২ মিনিটের সময় বাজে ট্যাকলের শাস্তি হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিরগিজ ফুটবলার কিমি মার্ক।বাকি সময় দশজনের কিরগিজদের বিপক্ষে একটি গোলই আদায় করতে পারে সৌদি আরব।৮৪ মিনিটের সময় ফয়সাল আল ঘামাদীর গোল ২-০ তে লীড পায় সৌদি আরব।ঐ স্কোরেই শেষ হয় খেলা। গ্রুপ এফ এ দুই খেলায় পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে সৌদি আরব,চার পয়েন্ট নিয়ে দুইয়ে থাইল্যান্ড।আগামী ২৫ জানুয়ারী জানা যাবে দ্বিতীয় দল হিসেবে কারা যাবে নকআউট পর্বে।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...