সোমবার, ২৯ জুন ২০২৬

বায়েজিদ মডেল স্কুলের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

বায়েজিদ মডেল স্কুলের ২০ বছর পুর্তি ও পুনর্মিলনী উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হক।

প্রধান অতিথি ছিলেন জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজী নজিমুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত এলামনাই এসোসিয়েশনের সদস্য নজরুল ইসলাম, অনন্যধারার সম্পাদক রুনা তাসনিম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মুন্নী বড়ুয়া, সহকারী শিক্ষক মোহাম্মদ আল ঈশাদ চৌধুরী, সহকারী শিক্ষক রোমানা আকতার, সহকারী শিক্ষক নন্দিতা ধর। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাহুল, ফারুক, মামুন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, ছাত্রছাত্রীদের কথা শুনে মনে হচ্ছে আজ তারা টাইম মেশিনে বসেছে। তারা পেছনে ফিরে দেখছে স্কুল জীবনের সেই দূরন্ত সময়কে। বিশেষ অতিথি নজরুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি মানুষকে পথ দেখায় শিক্ষার আলো দিয়ে। তাই কখনোই শিক্ষকের কথা ভুলে যাওয়া উচিত নয়। পাশাপাশি এটাও মনে রাখতে হবে মা–বাবার কথা। যাঁরা অনেক কষ্ট করেন সন্তানের লেখাপড়া করে মানুষ হবে সেই আশায়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাজহারুল হক বলেন, আজকের যে স্কুল, ছাত্রছাত্রীদের যে গল্প সবকিছুর সঙ্গে জাফর স্যার জড়িত। আমাদের সৌভাগ্য জাফর স্যারের মতো একজন গুণী ব্যক্তিত্বকে আমরা পেয়েছি এই স্কুলের প্রতিষ্ঠার পেছনে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষকদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, সহকারী শিক্ষক তাহমিনা ইয়াসমিন, তানিয়া আফরোজ, রাজিয়া সুলতানা, ফওজিয়া আকতার বকুল, দিলশান আফরীন, রস্মি বড়ুয়া, সানজিদা সোমা, নওশীন দুররানী, জান্নাতুল বাকী শান্তা, জান্নাতুল আকতার, শম্পা দে, তাইফা ইয়াসমিন, তানভীর তাবাসসুম তারিন, শাওরীন সুলতানা, মোহাম্মদ মানজুরুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বায়েজিদ মডেল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ হাসান ও ঐশি মজুমদার।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...