মাস খানেক আগে আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া অনূর্দ্ধ-১৯ এশিয়া কাপে যে ভারতকে সেমিফাইনালে হারিয়ে পরে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল,তাঁরাই আজ দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ৮৪ রানে হেরে গিয়ে যাত্রা শুরু করলো।মূলতঃ ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে হারতে হয়েছে দলকে। ব্লুমফন্টেইনের ম্যানগাউঙ ওভালে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।বাঁ হাতি পেসার মারুফ মৃধার তোপের মুখে ৩১ রানে দুই উইকেট হারায় ভারত।
তৃতীয় উইকেট জুটিতে আর্শদীপ সিং ও উদয় শর্মার ১১৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত।নির্ধারিত ওভারে সাত উইকেটে ২৫১ রানের চ্যালেন্জিং টোটাল দাঁড় করায় ভারত।দলের হয়ে আর্শদীপ ৭৬ ও শর্মা ৬৪ রান করেন।বাংলাদেশের হয়ে মারুফ মৃধা নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে ৪৩ রানে নেন পাঁচ উইকেট। ২৫২ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ শুরুটা ভালো করেছিলো।দলীয় ৩৮ রানে প্রথম উইকেট হারানোর পর রীতিমতো ধ্বস নামে।পরবর্তী ১২ রান তুলতে আরও তিন টপঅর্ডার ব্যাটার আউট হয়ে গেলে ৫০/৪ পরিনত হয় বাংলাদেশ।মূলতঃ এখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগার যুবারা।পঞ্চম উইকেট জুটিতে আরিফুল ও শিহাব মিলে চেষ্টা করেছিলেন।কিন্তু জুটিটা যখন আরও কিছুক্ষণ টিকে থাকার দাবী করছিলো,তখনই আরিফুল আউট হয়ে গেলে ৭৭ রানের জুটি ভেঙে যায়।দলীয় ১২৭ রানে আউট হন ব্যক্তিগত ৪১ রান করা আরিফুল।তারপর আর ৪০ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারিয়ে ৮৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দলের পক্ষে শিহাব সর্বোচ্চ ৫৪ রান করেন।ভারতীয় বোলার এসকে পান্ডিয়া মাত্র ২৪ রান দিয়ে চার উইকেট নেন। আর্শদীপ হন ম্যাচের সেরা খেলোয়াড়। দিনের অন্য দুই ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে ইংল্যান্ড ও আফগানিস্তানকে ১৮১ রানে হারিয়েছে পাকিস্তান। সংক্ষিপ্ত স্কোর:- ভারত ২৫১/৭(৫০) আর্শদীপ ৭৬,শর্মা ৬৪।মারুফ মৃধা ৫/৪৩। বাংলাদেশ:- ১৬৭/১০(৪৫.৫) শিহাব ৫৪,আরিফুল ৪১, এসকে পান্ডিয়া ৪/২৬। ফলাফল:- ভারত ৮৪ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- আর্শদীপ সিং।
