শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিএনপি যতই ঘণ্টা বাজায়, জনগণ ততই আওয়ামী লীগের পক্ষ নেয় : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যতই সরকারের বিদায় ঘণ্টা বাজায়, ততই জনগণ আওয়ামী লীগকে সমর্থন দেয় । তিনি আজ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছালে দুপুরে সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘২০০৯ সালে আমরা সরকার গঠন করার কয়েক মাস পর থেকেই আন্দোলনের নামে বিএনপি বলে আসছে, এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। রিজভী সাহেব বলেছেন, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তারা যতই এসব বলে আসছে, ততই জনগণ আমাদের পক্ষ নিয়েছে।’
‘বিএনপি নেতারা নয়াপল্টন অফিসে বসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘন্টা বাজান, কিন্তু তাদের সেই ঘন্টা বাজানোতে জনগণ সাড়া দেবে না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন। জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও বিপুল ভোটে জয় লাভ করে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।’ মন্ত্রী বলেন, ‘বিএনপি’র ক্রমাগত অপপ্রচার সত্ত্বেও জাতিসংঘের সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। ভারত, পাকিস্তান এখন বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। বিএনপি যেসব কথা বলছে, জাতিসংঘের এই রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরোনা সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। বাংলাদেশে সংবাদপত্রসহ সকল গণমাধ্যম যে ধরণের স্বাধীনতা ভোগ করে সেটি পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী যেভাবে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে, অনেক উন্নয়নশীল দেশ তো বটেই অনেক উন্নত দেশেও এতো স্বাধীনতা নেই।’
পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, ব আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা বেগম রুমি, পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এ সময় উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...