কয়েকদিন আগে পাকিস্তান অষ্ট্রেলিয়া থেকে বাজে টেস্ট অভিজ্ঞতা নিয়ে ফিরে গেছে।বর্তমান ওয়েষ্ট ইন্ডিজ দল তুলনায় পাকিস্তানের চাইতে দূর্বল এটা বলার অপেক্ষা রাখেনা।তাই অষ্ট্রেলিয়া সফর শুরু হবার আগেই বোদ্ধাগণ একপেশে আরেকটি টেস্ট সিরিজের কথাই বলেছিলেন।এডিলেড ওভালে সেটিই যেনো সত্যি করার মিশনে নেমেছিলো দুই দল।টেষ্টের তৃতীয় দিনের প্রথম সেশনের আধঘন্টার মধ্যে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বিশ্রামে চলে গেছেন অসি ক্রিকেটারগন।
টস জিতে ওয়েষ্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন প্যাট কামিন্স গত ১৭ জানুয়ারী বুধবার।অষ্ট্রেলিয়ার পেসত্রয়ীর তোপের মুখে বিশেষ করে জস হেজেলউড ও প্যাট কামিন্সের চার উইকেট করে তুলে নেওয়ায় নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়ে যায় ওয়েষ্ট ইন্ডিজ।ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পর বোলিংয়ে মোটামুটি ভালো করেছিলেন ওয়েষ্ট ইন্ডিজ বোলাররা।বিশেষ করে জোসেফ ছিলেন অনবদ্য।৯৫ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে অষ্ট্রেলিয়াকে ২৮৩ রানে আটকে দিতে সমর্থ হয় তাঁরা।অসিদের হয়ে ট্রাভিস হেড ১১৯ রানের দারুণ একটা ইনিংস খেলেন। ৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে আবারও জস হেজেলউডের নিকট নতি স্বীকার করে মাত্র ১২০ রানে অলআউট হয়ে যায় ওয়েষ্ট ইন্ডিজ।
জয়ের জন্য ২৫ রানের লক্ষ্যটা কোন উইকেট না হারিয়ে তুলে নিয়ে দশ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় অষ্ট্রেলিয়া। টেস্টের একমাত্র সেন্চুরিয়ান হেড প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কার পান। সংক্ষিপ্ত স্কোর:-ওয়েষ্ট ইন্ডিজ ১৮৮ ও ১২০। অষ্ট্রেলিয়া:-২৮৩ ও ২৫/০। ফলাফল:- অষ্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য টেস্ট:- ট্রাভিস হেড।
