সোমবার, ১৫ জুন ২০২৬

পাকিস্তানের হামলায় মৃতের সংখ্যা নয় জনে দাঁড়িয়েছে, বিভিন্ন দেশের উদ্বেগ প্রকাশ

আজ ১৮ জানুয়ারী বৃহস্পতিবার ভোর রাতে ইরানে চালানো পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত চারজন শিশু সহ অন্ততঃ ৯ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন চল্লিশ জন।মৃতের সংখ্যা বাড়তে পারে।এর আগে গত ১৬ জানুয়ারী মঙ্গলবার পাকিস্তানে চালানো ইরানের হামলায় নিহত হয়েছিলো দুই জন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়ে তাঁদের একটি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে,১৯৮৮ সালে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধের পর এই প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।
দুই দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের অবস্থান জানিয়েছে।পাকিস্তানে হামলা চালানোয় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।এটি প্রত্যাশীতই ছিলো।গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রের ইন্ধনেই ঘটনাটি নিয়ে পাকিস্তান এতো মাতামাতি করছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের কড়া সমালোচনা করেছে।তাঁরা বলেছে,ইরান গত ৪৮ ঘণ্টার মধ্যে তিনটি দেশে হামলা চালিয়েছে। সবশেষ তারা পাকিস্তানে হামলা চালায়।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন,একদিকে ইরান সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে, অন্যদিকে তারা সন্ত্রাসবাদ দমনে এসব পদক্ষেপ নেওয়ার দাবি করছে।  পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন এমন পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেছেন,আমরা দুই পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানাই।উভয় দেশকে চীন এ অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। আসলে দুই দেশের মধ্যে শান্তি ও স্বাভাবিকতা ফিরে আসুক এটি এশিয়ার দু’চারটি বাদে সকল দেশেরই কাম্য।বৈশ্বিক বর্তমান পরিস্থিতিতে কোন দেশের মানুষই স্বস্তিতে নেই।এখন পাকিস্তান ও ইরান যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে বৈশ্বিক পুরো প্রেক্ষাপটই বদলে যেতে পারে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা। এদিকে পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতও তাদের অবস্থান স্পষ্ট করেছে।দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন,এটা পাকিস্তান ও ইরানের ব্যাপার।আমরা বুঝতে পারছি নিজ দেশের প্রতিরক্ষার জন্য দেশগুলো পদক্ষেপ নেয়।আর ভারত বরাবরই শান্তির পক্ষে। সূত্র:- আল-জাজিরা,এপি ও রয়টার্স।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...