শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

“হুব্বা” নিয়ে মেতে আছে পশ্চিমবঙ্গ,আগামীকাল দুই বাংলায় একসাথে মুক্তি পাচ্ছে আলোচিত “হুব্বা”

- Advertisement -
Single page 1st Paragraph

কলকাতার জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দ বাজার শিরোনাম করেছে,”সময়ের অন্যতম সেরা অভিনেতা মোশাররফ করিম দখলে নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মেট্রোরেল”! কথাটা অলীক মনে হলেও অনেকটাই সত্য।অপরাধজগতের নিয়ন্ত্রা ও নব্বইয়ের দশকের শেষের দিকে উত্থান ঘটা হুগলির ডন খ্যাত হুব্বা শ্যামলের জীবনী নিয়ে তৈরি করা হয়েছে একটি সিনেমা। “হু্ব্বা” নামের সেই সিনেমায় নাম চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।সিনেমাটি আগামীকাল ১৯ জানুয়ারী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একইসঙ্গে মুক্তি পাচ্ছে। সিনেমাটির প্রচারে কলকাতার মেট্রোরেল সাজানো হয়েছে “হুব্বার” পোস্টারে।ফলতঃ মোশাররফের মেট্রোরেলের দখলে নেওয়ার তথ্যটি সঠিকই।

পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু সিনেমাটি নির্মাণ করেছেন।সিনেমাটির মুক্তিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন দেয়াল, বিলবোর্ড, গাড়ি থেকে ট্রাম সবখানেই দেখা যাচ্ছে হুব্বার পোস্টার ও ব্যানার। কলকাতার মেট্রোরেলে হুব্বার পোস্টার ও ব্যানার সম্বলিত ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা স্টেশনে এসে থামছে ট্রেন। যে ট্রেনের দুই পাশেই হুব্বার পোস্টার। বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর আগে একই নির্মাতার “ডিকশনারি” সিনেমায় অভিনয় করে ওপারে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এদিকে আগামীকাল একই সাথে বাংলাদেশে “হুব্বা” মুক্তির সকল প্রস্তুতী সম্পন্ন করে এনেছেন বলে জানান জাজ মাল্টিমিডিয়ার মুখপাত্র।তিনি জানিয়েছেন,মোট ৬৩ টি সিনেমা হল বা কমপ্লেক্সে “হুব্বা” দেখতে পাবেন দেশের দর্শকেরা।

হুব্বা’ যেসব হলে দেখা যাবে সেগুলো হলো : স্টার সিনেপ্লেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, বগুড়ার মধুবন কমপ্লেক্স,মম ইন, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, কুষ্টিয়ার স্বপ্নীল কমপ্লেক্স, ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, বিজিবি অডিটরিয়াম, সৈনিক ক্লাব, আনন্দ সিনেমা, নিউমেট্রো সিনেমা, সেনা অডিটরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, জয়দেবপুরের বরষা সিনেমা, ঝুমুর সিনেমা, গাজীপুরের শুভা সুহানা, কাঁচপুরের চাঁদমহল সিনেমা, যশোরের মণিহার সিনেমা, খুলনার লিবার্টি সিনেমা, শঙ্খ সিনেমা, রংপুরের শাপলা সিনেমা, পাবনার রূপকথা সিনেমা, দিনাজপুরের মডার্ন সিনেমা, সিলেটের নন্দিতা, সৈয়দপুরের তামান্না সিনেমা, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা, বরিশালের অভিরুচি সিনেমা, রাজশাহীর রাজতিলক সিনেমা, মুক্তারপুরের পান্না, মানিকগঞ্জের নবীন সিনেমা, কুলিয়ারচরের রাজ তিলক সিনেমা, গোপালগঞ্জের চিত্রাবাণী সিনেমা, লালমনিরহাটের আলোরূপা, চান্দিনার পালকি সিনেমা, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, শেরপুরের রূপকথা সিনেমা, মধুখালীর নীলা বর্ষা, পটুয়াখালীর তিতাস সিনেমা, কালুখালীর বৈশাখী সিনেমা, দিয়াবাড়ির ফ্যান্টাসী, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল, সাতক্ষীরার সংগীতা, জয়পুরহাটের পৃথিবী সিনেমা, মধুপুরের মাধবী, নাগরপুরের রাজিয়া সিনেমা, ভোলার রূপসী, রাজবাড়ীর সাধনা সিনেমা, নওগাঁর তাজ সিনেমা, নাভারণের তুলি সিনেমা, ঝিনাইদহের প্রিয়া সিনেমা। “হুব্বা” সিনেমাটি প্রযোজনা করেছে “ফ্রেন্ডস কমিউনিকেশন”।মোশাররফ করিম ছাড়াও এতে পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া আছেন- পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...