সোমবার, ২৯ জুন ২০২৬

ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

ঘন কুয়াশার কারণে ঢাকার আকাশ থেকে আজ বৃহস্পতিবার ফিরে গেছে তিনটি ফ্লাইট।

রানওয়ে দেখতে সমস্যা হওয়ায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে আন্তর্জাতিক ফ্লাইট তিনটি ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর ও মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে অবতরণ করেছে। এ ছাড়া শাহজালাল বিমানবন্দরগামী ১২টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে।

আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট রাত ২টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে পরে এটি চলে যায় ভারতে; অবতরণ করে মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে।

একই কারণে রাত ৩টার পর কুয়েত সিটি থেকে আসা জাজিরা এয়ারলাইন্সের একটি বিমান শাহজালালের বদলে নামে ভারতের কলকাতায় এবং সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

এছাড়া ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১২টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের রিয়াদ, কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, মাসকাট ও কুয়েত সিটি থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করে। এছাড়া তিনটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...