রবিবার, ১৪ জুন ২০২৬

মনোয়ার হোসেন আহবায়ক, সাহাব উদ্দীন হাসান বাবু সদস্য সচিব

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক কমিটি গঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

নাসিরাবাদ সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির জরুরি সাধারণ সভা ১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় নাসিরাবাদ ওমরগণি মোড়স্থ “হোটেল আল আকসা” মিলনায়তনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চিকিৎসক বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ডাঃ মাসুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব ৭৭ ব্যাচের ছাত্র এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সংগঠনের বিগত কর্মকাণ্ডের পর্যালোচনা, সদস্যদের মতামতে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা সংশোধন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মনোয়ার হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ শেখ মুজিবুর রহমান, মোসলেম উদ্দিন, সিরাজুল আলম, প্রফেসর জয়নাল আবেদীন, জাবেদ হায়দারুল ইসলাম, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির কন্ট্রোলার সরকার কামরুল মামুন, মোঃ তোফাজ্জল হোসেন, জোবায়ের রহমান, শওকত বাঙালি, গাজী সালাহ উদ্দিন, হিরো, শরীফ উদ্দিন, রায়হান আহমেদ ফেরজুল, মঈনুদ্দিন হাসান, সৈয়দ আজিজ, সাইফুল ইসলাম, এম. এ হাসান, রিয়াজ মনসুরি, প্রীতম চৌধুরী, সঞ্জয় দাশ প্রমুখ। পরবর্তীতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৭৫ ব্যাচের ব্যারিষ্টার মনোয়ার হোসেনকে আহবায়ক, ৮৮ ব্যাচের মোঃ সাহাব উদ্দীন হাসান বাবুকে সদস্য সচিব, সরকার কামরুল মামুন (ব্যাচ ৮৪), মোঃ তোফাজ্জল হোসেন (ব্যাচ ৮৫) ও শওকত বাঙালি (ব্যাচ ৯৫)কে যুগ্ম আহবায়ক, ডাঃ শেখ মুজিবুর রহমান (ব্যাচ ৭৮), মোসলেম উদ্দিন ব্যাচ (৭৮), প্রফেসর জয়নাল আবেদীন (ব্যাচ ৮২), জাবেদ হায়দার (ব্যাচ ৮৪), ইকরামুল হক (ব্যাচ ৮৮), আলী ওসমান রাজু (ব্যাচ ৯৪), সামস মো. জিয়াউল হক (ব্যাচ ৯৫), এডভোকেট কাজী মো. আশরাফুল হক আনসারি ব্যাচ (২০০০), এডভোকেট শফিকুল আলম স্বপন (ব্যাচ ২০০১), সাফাওয়াত আহমেদ চৌধুরী সামিন (ব্যাচ ২০১৮)কে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে নতুন আহবায়ক ও সদস্য সচিব নাসিরাবাদ স্কুলের সকল প্রাক্তন ছাত্রদের প্রাণের সংগঠন প্রাক্তন ছাত্র সমিতির কর্মকাণ্ডে উপস্থিত থেকে সংগঠনের আগামীর পথচলায় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...