সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় সাংবাদিককে হুমকিদাতার কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবের ওপর হামলার চেষ্টা ও হুমকির মামলায় এক আসামীকে ৬ মাসের কারাদন্ড, দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামী রহিম উদ্দিন (২৫) রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে।

মামলার চার আসামীর মধ্যে অন্য তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বাদী আব্বাস একটি জাতীয় দৈনিকের রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি।

আব্বাস হোসাইন বলেন,২০২২ সালের ২৬ অক্টোবর পূর্ব বিরোধের জের ধরে মামলার আসামীরা আমার ওপর হামলার চেষ্টা করে, আমি কোনোমতে নিজেকে রক্ষা করি। পরে স্থানীয় লোকজন আসলে আসামীরা আমাকে হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে মামলার প্রধান আসামী রহিম প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে আসছে। এমনকি চলাচলের পথে তাঁর সামনে দিয়ে হাঁটলে আমার চোখ তুলে নিবে বলে হুমকি দেয়। পরে চারজনকে বিবাদী করে আমি থানায় সাধারণ ডায়রি (জিডি) করি। জিডির তদন্তের সত্যতা পাওয়ায় পুলিশ প্রসিকিউসন দেন আদালতে। এই মামলার জের ধরে আসামী রহিমের বড় ভাই নাজিম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি ও আমার পরিবারকে নিয়ে প্রতিনিয়ত কুৎসা রটাচ্ছে। ফেসবুকে নানা রকম অপপ্রচার চালাচ্ছেন। আমার ছবি দিয়ে একেক সময়ে একেক রকম মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সমাজে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করে চলছে। এই জন্য আমি থানায় জিডি করি । পরে মামলায় যাবো। ” মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিক আব্বাস বলেন, ” ন্যায় বিচার পেয়েছি আমি। বিজ্ঞ আদালত,আইনজীবিসহ মামলার সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ” বাদীর আইনজীবি ও চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দিদার আলম বলেন, ” মামলার সাক্ষী ও দুই পক্ষের যুক্তি-তর্ক শেষে বিজ্ঞ আদালত এই আদেশ দেন। যুক্তিতর্কের ধার্য্য দিন ও রায় ঘোষণার সময় আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন। রায় নিয়ে আসামীদের আপিল করার সুযোগ রয়েছে।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...