বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এল্যান ঝড়ে লন্ডভন্ড হয়ে গেলো পাকিস্তান,সিরিজ নিশ্চিত কিউইদের

- Advertisement -
Single page 1st Paragraph

নিউজিল্যান্ড -পাকিস্তান পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে আগের দুই ম্যাচেও কিউই ওপেনার ফিল এলেন যেটুকু সময় উইকেটে ছিলেন,তাঁর ব্যাটিং দেখে মনে হয়েছিল দুনিয়ার সবচেয়ে সহজ কাজটাই হলো ব্যাটিং করা! যাঁরা আজকের ম্যাচ সহ এই সিরিজের তিনটি ম্যাচই টিভিতে বা মোবাইলে দেখেছেন,তাঁরা আমার কথার সাথে বিনা বাক্যব্যয়ে সহমত পোষণ করবেন।প্রথম ম্যাচে ১৫ বলে ৩৪,দ্বিতীয় ম্যাচে ৪১ বলে ৭৪ আর আজ ৬২ বলে ১৩৭ রান করা এই তরুনের নিকট ব্যাটিং করা কতো সহজ তা পরিসংখ্যান দেখে সকলেই আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই।কিন্তু আমি বলবো আসলে আন্দাজও এমন ভাবে করা যায়না বোধহয়।বিশেষ করে আজ ১৭ জানুয়ারী বুধবার ইউনিভার্সিটি ওভালে যে ব্যাটিংয়ের প্রদর্শনী দেখালেন এলেন,তা মুগ্ধতায় ঠাসা ও অনেক দিন মনে রাখার মতো এক ইনিংস নিঃসন্দেহে। ৬২ বলে ১৩৭ রান করার পথে পাঁচটি বাউন্ডারীর সাথে ছয় হাঁকিয়েছেন ১৬ টি!তাঁর এমন ব্যাটিং তান্ডবেই আজ রীতিমতো লন্ডভন্ড হয়ে গেছে পাকিস্তান।৪৫ রানে ম্যাচ হেরে সিরিজ পরাজয়ও নিশ্চিত করেছে তাঁরা।

টস ভাগ্য আজও পাকিস্তানের পক্ষেই ছিলো।আর কিউই কন্ডিশনে সকালের দিকে বোলাররা উইকেট থেকে কিছু সাপোর্ট পেয়ে থাকেন বিধায় টস জয়ীরা আগে বোলিংকেই বেছে নেন বেশিরভাগ ক্ষেত্রে।আজও স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠান শাহিন শাহ আফ্রিদি।প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে আজ জয়ের কোন বিকল্প ছিলোনা পাকিস্তানের নিকট।কিউই শিবিরে কেন উইলিয়ামসন ইনজুরির কারণে না থাকাটা পাকদের জন্য স্বস্তির খবর ছিলো। কিন্তু কনওয়ের সাথে ওপেন করতে নেমে ফিল এলেন প্রথম ওভার থেকেই ঝড় তুলতে শুরু করেন।যদিও জুটি বড়ো হওয়ার আগেই কনওয়েকে আউট করে দলকে প্রথম উইকেট এনে দেন হারিস রউফ।৩.২ ওভারে কিউইদের রান তখন ২৮।টিম সেইফার্ট আসেন উইলিয়ামসনের তিন নম্বর পজিশনে।পুরো ম্যাচের আকর্ষনীয় জুটি গড়ে তোলেন এই দুই তরুন।৬১ বলে ১২৫ রানের জুটি ভাঙে টিম সেইফার্টের আউটের মাধ্যমে।১৩.৩ ওভারে নিউজিল্যান্ড তখন ১৫৩/২। তারপর শুধুই ফিল এলেন শো।১৭.২ ওভারে দলকে ২০৩ রানে রেখে চতুর্থ উইকেট হিসেবে আউট হন এলেন।পরের ১৬ বলে তিন উইকেট হারিয়ে কিউইরা ২১রান তুলতে সমর্থ হলে বিশ ওভারে দলের সংগ্রহ হয় সাত উইকেটে ২২৪ রান। এই সিরিজকে এলেন ও বাবর আযমের সিরিজ বললেও ভুল হবেনা খুব একটা সেটা টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করে বুঝিয়েছেন বাবর আযম।পাকিস্তানের ইনিংসে বলার মতো ঘটনা এটিই।

কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত সাত উইকেটে ১৭৯ রান করতে পারে পাকিস্তান।৪৫ রানে জিতে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।বাবর আযম ৫৭,৬৬ আর আজ ৫৮ রানের ইনিংস খেলেন।২৯ রানে দুই উইকেট নেন সাউদি। সংক্ষিপ্ত স্কোর:- নিউজিল্যান্ড ২২৪/৭(২০) এলেন ১৩৭, সেইফার্ট ৩১।হারিস রউফ ২/৬০। পাকিস্তান ১৭৯/৭(২০) বাবর আযম ৫৮,নওয়াজ ২৮। ফলাফল:- নিউজিল্যান্ড ৪৫ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:-ফিল এলেন।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...