রবিবার, ১৪ জুন ২০২৬

দুই বাংলায় “হুব্বা” নিয়ে তুমুল আগ্রহ,একইদিন মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের “হুব্বা”

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের অভিনয় লিজেন্ড মোশাররফ করিমের সিনেমা “হুব্বা” নিয়ে এপার ওপার দুই বাংলাতেই তুমুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের মাঝে।কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে “হুব্বা” নিয়ে মানুষের আগ্রহের কথা ছাপা হচ্ছে।কলকাতায় আগে থেকেই মোশাররফ করিম অনেক জনপ্রিয় অভিনেতা হিসেবে স্বীকৃত।

অন্যদিকে বাংলাদেশে মোশাররফ করিমের একটি বড়ো ভক্তকূল আগে থেকেই রয়েছে।আর “হুব্বা” ওপার বাংলার একটি বাস্তব গ্যাংষ্টার চরিত্র “হুব্বা” কে কেন্দ্র করে সিনেমা নির্মানের খবর ও সিনেমার মূখ্য ভূমিকায় তথা “হুব্বা” হয়ে পর্দায় মোশাররফ করিম আসছেন,এই খবর প্রকাশের পর থেকেই দেশীয় দর্শক অপেক্ষায় আছেন “হুব্বা” রিলিজের দিনের জন্য। আসছে ১৯ জানুয়ারী সেই প্রতিক্ষিত দিন।কলকাতার গুণী নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় “হুব্বা” একইদিনে দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।তারা জানিয়েছে, বাংলাদেশে মুক্তির জন্য অনুমতি পেয়েছে ‘হুব্বা’।

এক ফেসবুক পোস্টে তারা জানায়, ১৯ জানুয়ারি আপনারা দেখবেন ‘হুব্বা’,আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, সিনেমাটি মুক্তির জন্য আমরা অনুমতি পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। আশা করছি, ক্রাইম থ্রিলারভিত্তিক সিনেমাটি এ দেশের দর্শককে মুগ্ধ করবে। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি।খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল।অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান!সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে পুলিশের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়াও রয়েছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...