শুক্রবার, ১৯ জুন ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের তারা মিয়া (৪০) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

তিনি উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সুলতান মৃধার ছেলে।

নিহতের ফুফাতো ভাই রাওনা ইউনিয়ন পরিষদের সদস্য নিজামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৩টার দিকে দাম্মাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তারা মিয়া পরিবারের স্বচ্ছলতা আনতে ২০২২ সালে সৌদি আরবের দাম্মাম নগরীতে যান। তিনি সৌদি আরবে রাজমিস্ত্রির কাজ করতেন। প্রতিদিনের মত শনিবার রাতে কাজ করতে বের হন। রাত তিনটার দিকে দাম্মাম নগরীর রাস্তায় কাজ করার সময় তাদেরকে বহনকারী কোম্পানির দাঁড়িয়ে থাকা গাড়িতে পিছন থেকে আরেক গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মিয়া মৃত্যুবরণ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, প্রবাসী তারা মিয়ার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...