শনিবার, ৪ জুলাই ২০২৬

চট্টগ্রামের সাতটি আসনে নির্বাচিত হলেন নতুন মুখ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৭ টি আসনে নির্বাচিত হয়েছে নতুন মুখ। তারা হলেন- মীরসরাইয়ে মাহবুব উর রহমান রুহেল, ফটিকছড়িতে খাদিজাতুল আনোয়ার সনি, সীতাকুণ্ডে এস এম আল মামুন, চান্দগাঁও-বোয়ালখালীতে আবদুচ ছালাম, পটিয়ায় মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়ায় আবদুল মোতালেব এবং বাঁশখালীতে মুজিবুর রহমান সিআইপি।
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ১ লাখ ৩৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ও নগর আংশিক আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আল মামুন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-৮ চান্দগাঁও ও বোয়ালখালী আসনে আবদুচ ছালাম ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১৫ লোহাগাড়া ও সাতকানিয়া আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী আবদুল মোতালেব ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ৫৭ হাজার ৪১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রোববার সন্ধ্যার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জয়ী প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নগরীর সাথে সংশ্লিষ্ট ৬ আসনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম জিমনেসিয়াম নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে হয়েছে। এসব আসনে ৪২ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে।

এই বিভাগের সব খবর

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন-২০২৬। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা...

সর্বশেষ

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য...

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের...

স্বাধীন পরিবারের এই অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে ভূমিকা রাখবে : সিডিএ চেয়ারম্যান

এতিম ও দুঃস্থ পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং...