সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে সর্বোচ্চ ৭৩ শতাংশ ভোট সংগ্রহ ; দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে নৌকার বিজয়

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের এবিএম ফজলে করিম চৌধুরী।

এ নিয়ে তিনি টানা চতুর্থবারসহ পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২লাখ ২১ হাজার ৫শত ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১ শত ৫৯ ভোট। অন্যান্যদের মধ্যে জাতীয় পাটির শফিক উল আলম চৌধুরী (লাঙ্গল) ২ হাজার ৬শত ৫৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স.ম. জাফর উল্লাহ (চেয়ার) ১হাজার ৯শত ৩৭ ভোট, তৃণমূল বিএনপির মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ) ১ হাজার ১শত ৪৯ ভোট। বাতিল হয়েছে ১ হাজার ৬ শত ৩৭ ভোট।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে ১ টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৫ টি ভোট কেন্দ্রে ৭০৭ টি বুথে ৩ লাখ ১৬ হাজার ৯ শত ২০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৩২ হাজার ১ শত ৮ জন ভোটার। যা মোট ভোটের ৭২.৭২শতাংশ। রাউজানে সকাল হতে প্রতিটি ভোট কেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কেন্দ্রে নারী ও নতুন ভোটারদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। প্রতিটি কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগৃহীত হয়। যা আশেপাশের সংসদীয় আসনগুলোর চেয়ে ব্যতিক্রম। ভোটের ফলাফল প্রকাশের পরপরই বিজয়ী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার মুন্সিরঘাটাস্থ দলীয় স্থায়ী কার্যালয়ের সম্মুখে দলীয় নেতাকর্মীসহ রাউজানের সকল জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাওয়া আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অগ্রীম অভিনন্দন জানান।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...